আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতের কবজি কর্তন

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনের চরভূতা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহুল সমালোচিত সন্ত্রাসী নুরুল ইসলাম নুরু কর্তৃক জসিম (৩৫) নামের এক ব্যক্তির ‘হাতের কবজি কর্তনের ঘটনা ঘটে।১২ মার্চ ২০২১ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় এ ঘটনা ঘটে।গুরুত্বর আহত জসিমকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।ঘটনার মুল হোতা সন্ত্রাসী নুরুল ইসলাম নুরু ঘটনার পরপরই আত্মগোপন করেছে বলে জানা যায়। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ