আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আদালতের নিশেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

এমন অভিযোগ তুলে দেওয়ানী মোকদ্দমা নং – ১৯৮/২০২১খ্রিঃবিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন ফরাজগঞ্জ ইউনিয়নের আসুলী ০৬নং ওয়ার্ড এলাকার কুট্রি মিয়া চৌধুরী।

আসলী মৌজার ৪৭৪ ও ৪৭৫ তার খরিদীয় সম্পত্তি দীর্ঘ দিন যাবত ভোগ দখল করে আসতেছেন।

জানা যায় একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে ইউসুফ ঝান্টু সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় সুবিচার পেতে ২০২১ খ্রিঃদে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন কুট্রি মিয়া চৌধুরী বিরোধীয় জমির উপর স্থিতিতাদেশ দেন বিজ্ঞ আদালত।

ওই সময় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে
বিরোধীয় জমিতে লাঠিয়াল বাহিনী নিয়ে ঘর উত্তোলন করেন ইউসুফ ঝান্টু।

ভুক্তভোগী কুট্রি মিয়া চৌধুরীর অভিযোগ আদালতের স্থিতিতাদেশ অমান্য করে নিজের প্রভাব খাটিয়ে জোড় ঝুলুম ও ভাড়াটিয়া বাহিনী নিয়ে ঘর নির্মাণ করছেন ইউসুফ ঝান্টু।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ২২ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বিরোধীয় ওই জমিতে টিনের ঘর নির্মাণ করছেন ইউসুফ ঝান্টু।

এসময় জানতে চাইলে ইউসুফ ঝান্টু বলেন,নিজের জায়গায় ঘর নির্মাণ করছেন তিনি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।
অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ