আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনের কালমায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝি বাড়ির জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় নির্দেশে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় লালমোহনের পৌরসভা ও উপজেলার বিভিন্ন মসজিদে বাংলাদেশ আওয়ামী লীগ ,লালমোহন উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের অংশ হিসেবে কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝি বাড়ির মসজিদে ও ইউনিয়ের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মহান রব্বুল আল-আমিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জান্নাতুল ফেরদৌস দান করুন,আমিন।এসময় উপস্থিত ছিলেন কালমা ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামাল মাঝি, বাংলাদেশের আওয়ামী লীগ কালমা ইউনিয়ন উত্তর শাখার সভাপতির মোঃ শাফিজুল ইসলাম বিশ্বাস, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ ধানু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ বাশেদ বদু প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ