আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের ৪ খুন

সাজন বড়ুয়া সাজু :

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে আবারও খুনের ঘটনা ঘটেছে।আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা স্যালিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৃথক স্থানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে রোহিঙ্গা ক্যাম্প ১৭ ও ১৫ তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হোসেন। তিনি আরও বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ করে মূলত এসব ঘটনা ঘটে থাকে।

নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের এইস/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫)। তিনি আরসা সদস্য বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ জোবায়ের (১৬) ও ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৭)। তারা দুজন আরএসও সদস্য বলে ধারণা করছে আইশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও ক্যাম্পের একাধিক সুত্র বলছে- মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের সি/৭৭ ব্লক এলাকায় ১০/১২ আরসা সদস্য একত্রিত হয়ে ১৭ নম্বর ক্যাম্পের এইস/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশর এর ছেলে আবুল কাসেম (৩৫) মাথায় ২ রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন কাসেম।

এ ঘটনার পর ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক এলাকায়  আরএসও সদস্যদের লক্ষ্য করে ১২-১৩ রাউন্ড গুলি চালায় আরসার সদস্যরা। এতে আরএসও সদস্য জোবায়ের ও জয়নাল নিহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন- ক্যাম্প ১৫ এবং ক্যাম্প ১৭ এলাকায় আরসা ও আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রতিক্রিয়াধীন।

এর আগে গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ তে ইমাম হোসেন (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে ক্যাম্পে ২৪ ঘন্টায় ৪ জন নিহত হয়েছে।

সূত্রমতে গেল ৮ মাসে নিহত ৫৬ রোহিঙ্গার মধ্যে ১৭ রোহিঙ্গা মাঝি (নেতা), ২১ আরসা সদস্য, ৩ আরএসও সদস্য ও ১ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। খুন হওয়া অন্যরা সাধারণ রোহিঙ্গা।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. আমির জাফর বলেন- নিজেদের মধ্যে দ্বন্দ্ধে এসব হত্যাকান্ড ঘটছে। তবে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। সাধারন রোহিঙ্গারা নিরাপদে রয়েছে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ