আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া

সাভার প্রতিনিধিঃ

চলে গেলেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া। বৃহস্পতিবার সকাল ৯ টায় সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে রাষ্ট্রীয়ভাবে তাকে সন্মান জানিয়ে যথাযথ মর্যাদায় জানাযা ও দাফন করা হয়েছে।

মরহুমের জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ।
এর আগে বুধবার রাতের খাবার খেতে গিয়ে হঠাৎ করে গলায় খাবার আটকে গেলে অসুস্থ্য হয়ে পড়েন মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া।

পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে রাতেই তিনি মারা যান। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।

উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানিকগঞ্জ পাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়াকে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল ইয়ারপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়াকে সন্মান জানিয়ে গার্ড অব অর্নার প্রদান করেছেন।

এসময় অনুষ্ঠানটি পরিচালনা করেন সাভারের আশুলিয়া সার্কেল এর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেন।

জানাযায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও ইয়ারপুর ইউনিয়ন বিট অফিসার এসআই এমদাদ হোসেন, ইয়াপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা উইং কমান্ডার নুরুল হক দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,

জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন নিহতের জানাযার নামাজে শরীক হন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়াকে সন্মান জানাতে এসে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন-প্রতিবেশী ছাড়াও তার সহযোগী মুক্তিযোদ্ধাগন। মৃত্যুকালে দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ