আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

রাতুল হত্যা মামলার মুলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে নেট ব্যবসার জেরে পূর্ব শত্রুতায় ও নির্বাচনী বিরোধে করা হামলার হাত থেকে বাবাকে বাচাতে গিয়ে রিফাত রেজওয়ান রাতুল (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

এই ঘটনায় তারই ভাই গুরুতর আহত অবস্থায় রায়হান সোবাহান অর্ণব ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত মো. ‍সুজন নামে একজনকে।

শুক্রবার (১২ নভেম্বর) দুুপুরে এঘটনায় নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন ও আটক সুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে ধামরাই উপজেলার ‍কুল্লা ইউনিয়নের ভাড়াকৈর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাতুল সাভারে ইন্টারনেট ব্যবসা করে। সেই ব্যবসার জেরে কিছু লোকের সাথে ঝামেলার সৃষ্টি হয়। গতকাল নির্বাচন পরবর্তী সময় সুজন নামের এক যুবক প্রায় একশত অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে এসে রাতুলদের বাড়িতে হামলা চালায়। এসময় বাবাকে মারধর শুরু করে। এসময় রাতুল ও অর্ণব বাবাকে বাঁচাতে গেলে তাদের পিটিয়ে আহত করা হয়।

অর্ণবের মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। একই সময় রাতুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা চলে যায়। এসময় গুরুতর অবস্থায় তাদের দুইজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতুলের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য অর্ণবকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আজ একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় অভিযুক্ত সুজন নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ