আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

যুবলীগের হামলার জবাবে যুবদলের পাল্টা হামলা, আহত ২৫ জন

নিজস্ব প্রতিবেদক :

ডিস ব্যবসাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় যুবলীগ সভাপতির প্রথম হামলার জবাব দিতে পাল্টা হামলা করে থানা যুবদলের সাবেক সভাপতির লোকজন। এসময় দুই পক্ষের মধ্যে সংর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মেশিনপাড় এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গেছে, আশুলিয়া থানা যুবদল এর সাবেক সভাপতি আব্দুল হাই এর সাথে ইউনিয়ন যুবলীগ সভাপতি আমির হোসেন জয় এর চাচা আনসের আহম্মেদ এর ডিস ব্যবসা নিয়ে বেশ কয়েকমাস যাবত ধরে বিরোধ চলছিল। এনিয়ে যুবলীগ নেতা জয়ের চাচাতো ভাই আল-আমিন বাদী হয়ে থানায় একটি মামলাও করেন।

আরও জানাযায়, সম্প্রতি রাতের আধাঁরে একে অপরের ডিস ক্যাবল কেটে ফেলার অভিযোগ তোলেন। ফলে শনিবার সকালে রনস্থল গ্রামে উভয় পক্ষের মধ্যে এনিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে যুবলীগ নেতা জয় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েক’শ লোক নিয়ে জাহাঙ্গীর মেম্বার ও আব্দুল হাইয়ের বাড়িতে হামলা চালায়। পরে এঘটনার কিছুক্ষণ পরেই আব্দুল হাই লোকজন নিয়ে যুবলীগ সভাপতি আমির হোসেন জয়ের বাড়িতে হামলা চালায়।

এসময় যুবলীগ সভাপতি আমির হোসেন জয় সহ তাঁর পিতা হাজী আতাউর রহমান, মাতা জহেলা বেগম, শামসুল আলম (৪৮), সমন খাঁন(৪০),আনসের আহাম্মেদ (৫২), নূরুল ইসলাম (৫৩), কায়ূউম(২৮), নূর মুহাম্মদ (৩৮), তমছেরসহ (৬৫) অন্ততপক্ষে ২০ জন আহত হন।

অপর পক্ষের আহতরা হলেন- ওহেদ আলী ও তার তিন ছেলে শামীম (৩১), শাকিল (২২), সফিক (১৭)। বাকিরা হলেন- নুর হাসান, আব্দুল হাই, আলাউদ্দিন, হাবীবুর, লাভলু, তোফাজ্জল, হান্নান।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স, এনাম মেডিক্যাল ও কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও সাভার সুপার হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জয়ের মা ও বাবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এব্যাপারে শিমুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এর মেম্বার জাহাঙ্গীর বলেন, আমি জনপ্রতিনিধি, তাই মারামারি থামাতে গিয়েছি। যাতে সংঘর্ষ না বাড়ে। আমার হাতে কোনো লাঠিসোটা ছিল না। আমি কারো উপর কোন প্রকার হামলা চালায়নি। মূলত ঝামেলা সামাল দিতেই ওখানে গিয়েছিলাম।

এব্যাপারে যুবলীগ সভাপতি আমির হোসেন জয় বলেন যুবদল নেতা আব্দুল হাই আমাদের বাড়িতে হামলা করে ১১ জনকে আহত করে কিন্ত যুবদলনেতা আব্দুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

আশুলিয়া থানা ওসি (তদন্ত) মো. জিয়াউল ইসলাম জিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ