আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

যানজট নিরসনে লালমোহন বাজারে ইউএনও’র অভিযান

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহন বাজারের চৌরাস্তা যানজট মুক্ত রাখার লক্ষ্যে ধারাবাহিক টহলের অংশ হিসেবে চৌরাস্তা মোড়ের আশাপাশের অবৈধ গাড়ি রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন, উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা।

রবিবার দুপুর ১২ টায় লালমোহন চৌরাস্তার মোড়ের আশপাশ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ।

এসময় অবৈধ পার্কিং এর দায়ে কয়েকটি মোটরসাইকেল কে থানা পুলিশের কাছে সোপর্দ করেন এবং ফুটপাতে থাকা বিভিন্ন দোকানপাট কে সর্তকতা অবলম্বন করার জন্য নির্দেশনা দেন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা।

এসময় তিনি বলেন, আমার একার পক্ষে কখনই এই চৌরাস্তার মোড়কে যানজট মুক্ত রাখা সম্ভব নয়।

লালমোহন বাজার ব্যবসায়ী সমিতি এবং জনসাধারণ যদি আমাকে সেই সুযোগ না দেন। তাই আমি আশা করব,আমার অবর্তমানে কেউ যাতে অবৈধ গাড়ি পার্কিং করতে না পারে সে দিকে বিশেষ দৃষ্টি রাখবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ