আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা

মোঃ সাইফুল আলম নীরব,নিজস্ব প্রতিবেদক :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেসে ঢুকে শিক্ষার্থীদের উপর বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। এই ঘটায় আহত ১৩ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মধ্যরাতে রুপতলীর হাউজিং এলাকায় এ ঘটানা ঘটে৷ঘটনার প্রতিবাদে রাতে ঘটা খানিক অবরোধ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন গতকাল ববি’র দুই শিক্ষার্থী বরিশাল বি আর টিসি বাস কাউন্টারে যায় তখন সেখানকার এক করর্মচারির সাথে তাদের কথার কাটাকাটি হয় তখন সেই শ্রমিক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। পরে শিক্ষার্থীদের অভিযোগে তাকে আইণের আওতায় আনা হয়। এরপর রাতে আঁধারে বাস শ্রমিকরা শিক্ষার্থীদের উপর এই অনৈতিক হামলা চালায়। এর সুষ্ঠু বিচারের দাবিতে অনলাইন যোগাযোগ মাধ্যমে ঝর চলছে।
ববি’র শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণ এর দ্রুত বিচার চায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ