আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মুজিববর্ষের ঘর পেতে  উৎকোচ না দেয়ার অনুরোধ  গঙ্গাচড়ার নির্বাহী কর্মকর্তার

সিয়াম রাজ,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
মুজিব বর্ষের ঘর পেতে কাউকে কোন টাকা না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন  গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন।  শুক্রবার রাতে তিনি গঙ্গাচড়া ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে উপজেলা বাসীর প্রতি এ অনুরোধ জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, সারা দেশের ন্যায় গংগাচড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে বিনামূল্যে পাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে।
ইতোমধ্যে গংগাচড়া উপজেলার ২০০ জন ভূমিহীন ও গৃহহীনকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর প্রদান করে সরকারি খাস জমিতে পুনর্বাসন করা হয়েছে।
আরও ১০০ জন ভূমিহীন ও গৃহহীনদের সরকারি খাস জমিতে পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে।
মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক উপহার গংগাচড়ার প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া হচ্ছে /হবে।
উল্লেখ্য যে, সরকারি খাস জমিতে এ পাকা ঘর পেতে কোন প্রকার টাকা পয়সা ব্যয় করতে হয়না। এ ঘর সরকার কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এ ঘর পেতে কাউকে কোন প্রকার টাকা পয়সা না  দিতে উপজেলা প্রশাসন, গংগাচড়া কর্তৃক অনুরোধ করা হচ্ছে।
আপনি যদি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন হন তাহলে যাচাই-বাছাই সাপেক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক উপহার সরকারি পাকা ঘর পাবেন।
এ বিষয়ে কারো কোন প্রকার তদবির বা অনুরোধের প্রয়োজন নেই উল্লেখ করে এ ঘরের বিষয়ে কেউ কোন টাকা দাবি করলে সরাসরি উপজেলা নির্বাহী অফিসার, গংগাচড়াকে অবগত করার অনুরোধ জানান।
এছাড়া প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের  সরকারি খাস জমিতে ঘর প্রয়োজন হলে সরাসরি উপজেলা নির্বাহী অফিসার, গংগাচড়া এর সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়ে বলেন উপজেলা নির্বাহী অফিসার, গংগাচড়া সার্বক্ষনিক আপনাদের সেবায় নিয়োজিত আছেন।
উপজেলা নির্বাহী অফিসারের এ ঘোষনায় তার ভুয়সী প্রশংসা করেন উপজেলার সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন জানান, মুজিব বর্ষের ঘর দেয়ার কথা বলে উপজেলার একটি কুচক্রী মহল ভুমিহীনদের নিকট অর্থ দাবি করছেন। অর্থদাবির মৌখিক একাধিক অভিযোগ পেয়েছি। তাই সর্বসাধারণকে সচেতনতায় ফেসবুকে পোস্ট দিয়েছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ