মোঃ সাইফুল আলম নীরব,নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোজ সোমবার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সভাপতি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সাধারন সম্পাদক, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ আরও উপস্থিত ছিলেন গাজী আত্হার উদ্দীন আহম্মেদ, সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,মোঃজসিম উদ্দীন জুয়েল বেপারী, সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
সভাপতিত্বঃ খান মোঃ আবু বক্কর সিদ্দিকী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মির্জাগঞ্জ ও ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ।
আরোও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ।
এ সময় তারা ১৫ ই আগস্ট যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করেন এবং যারা এই হত্যার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে দাবী জানিয়েছেন৷