আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।(৩০ মার্চ) বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা-০৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,

উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) মাসুমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ