আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মানিকগঞ্জের বড় হুজুরের জানাযায় লাখো মানুষের ঢল

মোস্তাফিজুর রহমান খান মুকুলঃ

চির বিদায় নিয়ে পরোপারে চলে গেলেন বড় হুজুর মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন। মানিকগঞ্জ জেলায় বড় হুজুর নামে খ্যাত স্বনামধন্য মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন গতকাল বুধবার বার্ধক্য জনিত কারণে মুন্নু মেডিকেল হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

রাত সাড়ে ৮ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অত্যন্ত মিষ্টভাষী পরহেজগার কামিল ৮৬ বছর বর্ষীয়ান এ বড় হুজুরকে জানাযা দিতে দূরদূরান্ত থেকে আগত মুসল্লীদের উপচে পড়া ঢল নামে ঘিওর সরকারি কলেজ মাঠে ।

পাঁচ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য ভক্ত গ্রণগ্রাহী ও শোভাকাঙ্গী রেখে গেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানাযা শেষে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিগত শত বছরেও মানিকগঞ্জ জেলায় জানাযা নামাজে এমন ঢল দেখেনি মানুষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ