আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ সাভারে

সাভার প্রতিনিধি:

ঢাকা জেলার সাভার পৌরসভার আড়াপাড়া এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার বিতরণ করছেন, তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে সাভার পৌরসভার আড়াপাড়া এলাকায় প্রায় ৫০০ পরিবার কে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, মুশুরীর ডাল, হলুদ গুড়া,

মরিচ গুড়া লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার এনামুর রহমান এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত শুধু বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেন ।

তাই দেশের উন্নয়নের স্বার্থে আগামী ২০২৪ সালের ৬ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য সকলের দোয়া প্রার্থনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা,

ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জি.এস মিজান সহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ