মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কড্ডা খোয়ার পাড়া এলাকায় ২৭শ’ পিস ইয়াবা উদ্ধার মামলার তদন্ত করতে গিয়ে ২ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে আলম(৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার (অপরাধ)আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান ।

নিহত মো. মিনারুল (৪১) জামালপুরের বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের নুরু বক্তার ছেলে। তিনি স্ব পরিবারে কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ কর্মকর্তা আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, গত ২২ অক্টোবর ২৭শ’ পিস ইয়াবা সহ ৯ টি মাদক মামলার আসামি মো. আলমকে কড্ডা খোয়ার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে মাদক ব্যবসায়ীদের বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তার আলম জানায়, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাত আটটার দিকে নান্দন কড্ডার মোল্লাবাড়ির স্থানীয় হালিমের বাড়ির ভাড়া করা রুমে নিহত মিনারুলের সঙ্গে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি ও পূর্বের একটা হত্যা মামলা তুলে নিতে চাপ দিলে হাতাহাতি ও কাথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আলম সহ ৪/৫ জন লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করলে মিনারুল ঘটনাস্থলে মারা যান। পরে মৃতদেহ বাড়ি থেকে একটু সামনে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়।
এ ঘটনায় মিনারুলের স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ি থানায় নিখোঁজ জিডি এবং র্যাবের কাছে অভিযোগ করেন।
তিনি আরো বলেন, সোমবার বিকেলে আলমের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে নান্দন কড্ডার মোল্লাবাড়ির পাশ থেকে মিনারুলের দেহাবশেষ উদ্ধার করা করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন বাসন থানার উপ- পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।