মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় নির্মাণাধীন গ্যাসের সাব স্টেশন (এসপিএম) প্রকল্প থেকে নিলাম দেয়া স্ক্রাবের মালামালের সাথে অবিক্রীত মালামাল পাচারের সময় স্ক্রাব বুঝাই একটি মিনি ট্রাক চায়না অফিসারের হাতে আটক হয়েছে ।
পরে গাড়ী থেকে অবিক্রীত মালামাল নামিয়ে ছেড়ে দিয়েছে আটককৃত গাড়ীটি । এ নিয়ে প্রকল্প এলাকায় চলছে তোলপাড় । এ ঘটনাটি ঘটেছে গতকাল ৫ ডিসেম্বর (রবিবার) বিকাল ৪ টায় ।
জানা যায়, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের সোনাপাড়ায় পাহাড় কেটে গ্যাসের সাব স্টেশন করা হচ্ছে । সেখানে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন ভবন সহ অবকাঠামো । এ প্রকল্পে চায়না সহ দেশীয় কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে ।
তবে এ প্রকল্পে দু’ভাষী হিসেবে শুরু থেকে কর্মরত রয়েছে জয় নামের এক ব্যক্তির। এ দু’ভাষী বিভিন্ন কোম্পানীর সাথে অাতাত করে সমস্ত কাজ নীজের লোকের নামে ভাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী ।
সর্বশেষ অভিযোগ উঠেছে, ঐ প্রকল্প থেকে যে সব স্ক্র্যাব বের হয় তা থেকেও দু’ভাষী জয়কে ঘুষ দিতে হয় বলেও এমন অভিযোগ পাওয়া যায় । এ ছাড়া নিলাম দেয়া স্ক্র্যাবের মালামালের সাথে জয়ের উপস্থিতিতে অবিক্রীত মালামালা পাচার করার অভিযোগের ভিক্তিতে তিন জন চায়না অফিসার ৫ ডিসেম্বর বিকালে পাশ্ববর্তী ইউনুছখালী বাজারে অবস্থান করে ।
এ সময় স্ক্রাব বুঝাই একটি মিনিট্রাক ধাওয়া করে উত্তর নলবিলা আফজলিয়া পাড়া থেকে অাটক করে প্রকল্পে নিয়ে য়ায় । পরে ঐ গাড়ী থেকে অবিক্রীত বেশ পরিমান অবিক্রীত মালামাল নামিয়ে গাড়ীটি ছেড়ে দেন ।
ঐ গাড়ীর ড্রাইভার থেকে জানতে চাইলে তিনি বলেন, উক্ত মালামাল গুলো ছিল ফরিদ এবং গফুরের নেতৃত্বাধীন সিন্ডিকেটের । তিনি বলেন ভুলে কিছু অবিক্রীত মালামাল তুলা হয়েছে ।
অন্যদিকে অভিযুক্ত দু’ভাষী জয় থেকে জানতে চাইলে তিনি বলেন, স্ক্রাব মালামালের সাথে আমার কোন ধরণের সম্পর্ক নেই ।