আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে । লুট করা হয়েছে সাড়ে তিন লাখ টাকাসহ মুল্যবান জিনিসপত্র ।
ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারী (মঙ্গলবার) রাত তিনটার দিকে । উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া (এসপিএম) প্রকল্পের পাশে মৃত আবু তাহেরের পুত্র জুয়েলের বাড়ীতে ১৩/১৪ জনের একটি ডাকাতদল হানা দেয় । ঐ দিন রাতে জুয়েল বাড়ীতে না থাকার সুবাদে তার বাড়ীর জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতদল ।
ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী গৃহবধূ সিফা আকতার তাবাচ্ছুম জানান , তারা রুমে ঢুকে আমার হাত ও মুখ কাপড় দিয়ে বেধে ফেলে । তারা আমার সাথে ধস্তাধস্তি করে এবং আমার কাছ থেকে আলমিরার চাবি খোজেন । আমি চাবি দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে জোর পুর্বক পালং থেকে নামিয়ে নিচে শুয়ে রাখে ।
এসময় দুইজন ডাকাত আমার পায়ে চেপে ধরে এবং আরেকজন আমার সারা শরীর তার পা দিয়ে টিপতে থাকে । আমি নড়াচড়া করলে তারা আমার বুকে এবং শরীরের বিভিন্ন অংশে কামড় দেয় । এক পর্যায়ে ডাকাতরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে । তারা আমার শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করেছে ।
ডাকাতরা আমার মুখ বেধে ফেলায় আমি কোন আওয়াজ করতে পারিনি । পরে তারা চাবি নিয়ে আলমারি খুলে সেখানে থাকা আমার স্বামীর জমির অধিগ্রহণের ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে চলে যায় ডাকাতদল ।
আমার হাত ও মুখ বাঁধা থাকায় আমি কাউকে ডাকতেও পারছিলাম না , পরে আমি কোন উপায় না দেখে পালংয়ে মাথা মারতে থাকি । আমার চেঁচামেচির আওয়াজ শুনে আমার জ্বা এবং বাড়ীর অন্যরা আসেন ।
তারা এসে আমার হাত ও মুখের বাঁধ খুলে দেয় । ভুক্তভোগী গৃহবধূ তাবাচ্ছুম তার নির্যাতন ও ধর্ষণের সুষ্ঠু বিচার দাবী করেছেন । ধর্ষিতা গৃহবধূ তাবাচ্ছুমের স্বামী জুয়েল জানান , আমি গত দুইদিন ধরে আমার বোনের জামাইকে নিয়ে চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে ছিলাম ।
আমি খবর পেয়ে আজ সকালে বাড়ীতে এসেছি , বাড়ীতে এসে দেখি আমার সব নিয়ে গেছে ডাকাত দল । জুয়েল বলেন , আমার পৈত্রিক কিছু জমি ছিল । জমি গুলো সরকারের অধিগ্রহণে পড়লে সেখান থেকে ১১ লাখ টাকা পেয়েছিলাম ।
আমার পিতা-মাতা আগে মারা যান । মুলত আমার পিতা-মাতার জন্য মিলাদ ও ফাতেহা শরীফ পড়াতে এবং আমার এক বোন হজ্বে যাওয়ার ব্যাপারে কিছু দিন পুর্বে ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে বাড়ীতে রাখি । ৪ লাখ টাকা থেকে বিভিন্ন ভাবে ৫৫ হাজার টাকা খরচ হয়ে যায় । আর অবশিষ্ট ৩ লাখ ৪৫ হাজার টাকা বাড়ীর আলমিরাতে রেখে ছিলাম ।
ঘটনার দিন রাতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতগন আমার বাড়ীর জানালা ভেঙ্গে রুমে প্রবেশ করে । ডাকাতরা আলমিরা থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় আমার স্ত্রীকে ধর্ষণ করে । তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে ক্লান্ত হয়নি , তারা আমার স্ত্রীর শরীরের বিভিন্ন অংশে কামড় দেয় এবং আঘাত করে ।
আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছি । মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ থেকে জানতে চাইলে তিনি বলেন , কালারমারছড়া সোনারপাড়ার বিষয়টি আমি শুনেছি । আমি বর্তমানে সোনারপাড়া ঘটনাস্থলে রয়েছি , বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাব ।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য প্রশাসনের সুষ্ঠু বিচার ও ডাকাতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানান এলাকাবসী ।