মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজার ভিত্তিক পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর উদ্যোগে পরিবেশ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের উপকূলীয় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত পরিবেশ কনফারেন্সে
সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোসাদ্দেক ফারুকী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক । সিইএইচআরডিএফ মহেশখালী এরিয়া কাউন্সিল সেক্রেটারি রাশেদ চৌধুরীর সঞ্চালনায় এতে মূল আলোচক ছিলেন পরিবেশ কনফারেন্সর আহবায়ক ও সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সমন্বয়ক(এসওএস) রুহুল আমিন । কনফারেন্সে অংশগ্রহণ করেন রাজনীতিক, বুদ্ধিজীবী, সমাজচিন্তক, প্রশাসক, গণমানুষ, স্টেকহোল্ডার ও তরুণ নেতৃবৃন্দ।
এতে পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, খাদ্যশৃঙ্খল, বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তন। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় করণীয়, প্রয়োজনীয় প্রতিরোধ, নাগরিক সমাজের ভূমিকা, জবাবদিহি ও শক্তিশালী প্রতিষ্ঠান, রাজনৈতিক সদিচ্ছা ইত্যাদি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, পরিবেশ মানবজাতি সহ সকল উদ্ভিদ ও প্রাণীকূলের জন্য অপরিহার্য জীবনোপদান। পরিবেশের মধ্যেই জীববৈচিত্র্য জন্ম, বিকাশ ও মৃত্যু। সকল জীববৈচিত্র্যের জন্য তো বটে, মানবজাতির সামগ্রিক জীবনে পরিবেশের গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন, পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, আমাদের অস্তিত্ব, প্রাণীকূল ও জীববৈচিত্র্য বর্তমানে নানা কারণে হুমকির মুখে। মানবসৃষ্ট ও প্রাকৃতিক এসব সংকট হতে প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে না পারলে আমাদের কারও অস্তিত্বই থাকবে না । অতিথির বক্তব্যে মোসাদ্দেক ফারুকী বলেন, মহেশখালী একটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় ধন-সম্পদের ভরপুর, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষেরা এই অনাবাদি জমি গুলো আবাদী করে এই ভূমিকে উর্বর করেছেন, এই ভূমি রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আহবান করেন। তরুণদের দায়ি নিতে বলেন। সকল তরুণদের সামাজিক আন্দোলনে ঝাপিয়ে পড়তে আহবান করেন। তরুণদের শুধুমাত্র ব্যাক্তিগত চিন্তা না করে সামষ্টিক চিন্তা করতে আহবান করেন। পরবর্তী দায়িত্ব তরুণদের নিতে বলেন। আগামী প্রজন্মের জন্য টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকার কথা বলেন। তিনি উন্নয়নের নামে জনগণকে উদ্বাস্তু করার চিন্তা সরকারকে না করার আহবান করেন এবং একইসাথে মহেশখালীর নাগরিকদের অধিকার সচেতন হওয়ার আহবান করেন।
মহেশখালী বাপা’র সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন, আজকে কোয়েলিয়া নদী ভরাট হয়ে গেলো , বেকার হয়েছে কয়েক হাজার জেলে । নির্বিচারে প্যারাবন নিধন করা হচ্ছে , অরক্ষিত বেড়িবাঁধ এর ফলে প্রাকৃতিক ঝুঁকিতে রয়েছে মহেশখালী দ্বীপের মানুষ । উন্নয়ন প্রকল্প করার নামে কৃষি জমি ধ্বংস করছে , আমাদের কৃষি জমি রক্ষা করতে না পারলে দেশে মারাত্মকভাবে খাদ্য সংকট দেখা দিবে । প্রতিনিয়ত প্রাণ-প্রকৃতির উপর আঘাত করে এখন জীববৈচিত্র্য ধ্বংসের মুখে , এসব সুরক্ষায় আমাদের আরো জোরালো ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বেজার উন্নয়ন প্রকল্পের নামে জনগণের ক্ষতি থেকে জনগণকে রক্ষা করতে হবে।
আহবায়কের বক্তব্যে রুহুল আমিন বলেন,
পরিবেশগত সংকট মোকাবেলায় আমাদের-ই সবচেয়ে বড় দায়। আর এ সংকট মোকাবেলায় প্রয়োজন প্রয়োজনীয় শিক্ষা, জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ। তিনি মহেশখালীর জীববৈচিত্র্য সুরক্ষা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সকল স্তরের নাগরিকদের সোচ্চার হওয়ার আহবান করেন। সকল তরুণদের মহেশখালীর নাগরিকদের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। কয়লা বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর দিক থেকে রক্ষা করতে সরকারকে আহবান করেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন সিইএইচআরডিএফ কুতুবজোম ফোরামের ব্যবস্থাপক জিগারুল ইসলাম জিগার। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ মহেশখালী সার্কেলর সেক্রেটারি নুরুল বশর। বক্তব্য রাখেন কালারমারছড়া ইউপি’র অফিস সহকারী ও পরিবেশকর্মী রবি উল্লাহ সিকদার , সিইএইচআরডিএফ মহেশখালী ক্লাস্টার সেক্রেটারি জয়নাল আবেদীন সাগর প্রমূখ । এতে সমগ্র মহেশখালী হতে সিইএইচআরডিএফ এর বিভিন্ন ফোরামের তরুণ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।