মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিউল আলম শফি’র নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করেন । প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানাতে জানাযার মাঠে লোকে লোকারণ্য হয়ে যায় । ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় তার জানাযা সম্পন্ন হয় । এর আগে জানাযায় শরীক হতে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে তার দলীয় নেতাকর্মী এবং আত্বীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সকাল ৮ হতে আসতে শুরু করে । শুধু মহেশখালী নয় , কক্সবাজার ও চকরিয়াসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের প্রিয় শফিকে শেষ বিদায় জানাতে জানাযায় উপস্থিত হন । এসময় শফির লাশ দেখে বিএনপি’র নেতাকর্মীসহ তার আত্বীয় স্বজন , শুভাকাঙ্ক্ষীরা আবেগ আপ্লুত হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়েন । এলাকার সহজসরল ও মিষ্টি ভাষী শফির হত্যাকান্ডকে কেউ সহজে মেনে নিতে পারছেনা । বিএনপি নেতা শফিউল আলম শফির জানাযায় উপস্থিত ছিলেন , কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউছুপ বদরী , মহেশখালী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক , মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন , জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোকারী , জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম , জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল , সাধারন সম্পাদক জিসান , মহেশখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিনুল হক চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা কামাল, বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি – সম্পাদক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন । এছাড়াও শফির জানাযায় অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী , শিক্ষক , সাংবাদিক সহ সকল স্তরের লোকজন । বড়মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহত শফির জানাযায় তার হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন বিএনপি’র নেতাকর্মী ও উপজেলা চেয়ারম্যানসহ অনেকে । জানাযায় উপস্থিত হাজার হাজার লোকজন শফিকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবী করেন । বক্তব্যে বিএনপি’র নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশে এবং জাহেদুল হক নাহিদের নেতৃত্বে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শফিকে হত্যা করা হয়েছে দাবী করেন । তারা অবিলম্বে শফির হত্যাকারীদের গ্রেপ্তার পুর্বক দ্রুত ফাঁসির দাবীও জানান । মহেশখালীতে এধরনের হত্যাকান্ড যাতে আর সংগঠিত না হয় সে জন্য শফির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় । এদিকে উপজেলা বিএনপি’র নেতা শফিউল আলম শফির মৃত্যুকে শোকপ্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ , কক্সবাজার জেলা বিএনপি , জেলা শ্রমিকদল , জেলা যুবদল , মহেশখালী উপজেলা বিএনপি , মহেশখালী উপজেলা যুবদল । শোকপ্রকাশ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দগন । যেদিন সরকারের পতন ঘটেছে, সেদিন রাতেই রাজনৈতিক প্রতিহিংসায় শফিকে রাজপথ থেকে সরিয়ে দিতে নৃশংস হামলা চালায় বিএনপির একাংশ, এমনটাই অভিযোগ তার পরিবারের । এমন মৃত্যুতে এলাকার প্রতিটি ঘরে ঘরে শোক নেমে এসেছে । তার গ্রামের বাড়ী ছোট কুলাল পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সর্বস্তরের মানুষ শফিকে শেষবারের মতো দেখতে ভীড় করছে। তার শোকে মাতম চলছে পুরো এলাকাজুড়ে । ছোট কুলালপাড়ার বাসিন্দারা বলছেন, অতীতে এলাকার মানুষের মাঝে এমন শোক দেখা যায়নি। শফি অমায়িক ছেলে ছিলো। তাই তার মৃত্যুতে এলাকার সবার মন ব্যথিত হয়েছে । তিনি ছিলেন একজন মানবিক ও সৎ ব্যক্তি, যিনি দলের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবে না বলে মনে করেন অনেকেই । উল্লেখ্য গত ৫ আগস্ট রাত আনুমানিক ১১টার সময় শফি গোরকঘাটা থেকে তার নিজ বাড়ী বড়মহেশখালীতে ফিরছিলেন । পথিমধ্যে বানিয়ার দোকান স্টেশন পৌছলে সে (শফি) কোন কিছু বুঝে উঠার আগেই জাহেদুল হক নাহিদের নেতৃত্বে ২০/২৫ সন্ত্রাসী দারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাকে জোর পুর্বক গাড়ী থেকে নামিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন । একপর্যায়ে সে মার সহ্য করতে না পেরে সুযোগ পেয়ে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়ীতে আশ্রয় নেয় । শফির চিৎকার শুনে পাশের পাশের বাড়ীর একজন মহিলা এসে তাকে বাঁচানোর চেষ্টা করে । হত্যাকারীরা সেখান থেকে টেঁনেহিছড়ে বের করে মাটিতে ফেলে তার মাথায় ও বুকের উপর উপর্যুপরি আঘাত করে । খুব নির্মম ও হিংস্রভাবে কুপিয়ে মারাত্মক আঘাত করে তাকে । হামলাকারীরা তাকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় । পরে এলাকাবাসীর সহযোগীতায় বড়মহেশখালী বানিয়ার দোকান এলাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শফিকে আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায় । পরে সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় , সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । ওখানে দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট বিকাল তিনটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শফি ।
এদিকে শফির মৃত্যুতে শুধু তার পরিবার নয় , পুরো মহেশখালীর মানুষও মেনে নিতে পারছেনা । তাকে কেন মারা হল? কি কারনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে? কি এমন অপরাধ ছিল শফির? এসব প্রশ্ন এখন দল মত নির্বিশেষে সবার কাছেই রয়ে গেল । তাকে সম্পুর্ণ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে নাহিদ ও তার লালিত সন্ত্রাসী বাহীনিরা । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফি তার হামলাকারী নাহিদসহ অপর হামলাকারীদের নাম বলে গেছেন । পুরো মহেশখালীর মানুষ চাঁয় শফির হত্যাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা । যাতে এই খুনিদের হাতে নিরহ শফির মত আর কোন মায়ের বুক খালী না হয় ।
এই হত্যাকান্ডকে পুরো মহেশখালীর মানুষ হত্যাকারীদের ধিক্কার ও নিন্দা জানাচ্ছে ।