আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে বসতবাড়ী উচ্ছেদে ৪বছরেও হয়নি পুনর্বাসন

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী

স্বপ্ন দেখিয়ে ছিল আকাশ ছোঁয়া , প্রতিটি পরিবারকে পাকা ঘর দেওয়া হবে , প্রকল্পে স্থায়ী চাকরি হবে সবার এবং ক্ষতিগ্রস্ত সব পরিবারকে যথাযথ ক্ষতিপূরণসহ ১ বছরের মধ্যে পূণর্বাসন করা হবে ।

এভাবে আশ্বাস দিয়ে উচ্ছেদ করা হয় প্রায় ২’শত অধিক পরিবারকে । ২০১৮সালে মে’র দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনার পাড়ায় বন বিভাগের জায়গা অধিগ্রহণ করে নির্মাণ করা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প ।

এসপিএম প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত এই জায়গাতেই বসবাস করে ছিল প্রায় ২’শত অধিক পরিবার । স্থানীয় ভূমিহীন পরিবার গুলো বহু বছর ধরে পাহাড়ী জায়গা ভোগ দখল করে সেখানে তারা বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছ রোপন করেন ।

পাহাড়ী ঝিরিতে সমতল জায়গায় জুম চাষ সহ মিষ্টি পানের বরজ চাষ করে জীবিকা নির্বাহ করত । প্রতিটি পরিবারের বাড়ীর আঙ্গিনা ও ঝিরিতে ছিল বিভিন্ন প্রকার ক্ষেত । এসব পাহাড়ী ঝিরিতে বসবাস করেছিল প্রায় ২’শত অধিক পরিবার ।

যুগ যুগ ধরে খুব সুখেই বসবাস করে আসছিল এসব পরিবার গুলো । কিন্তু উন্নয়ন প্রকল্পের নামে অপরিকল্পিত উন্নয়নেই কেড়ে নেয় তাদের সব সুখ । একটি চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান এসপিএম প্রকল্প নির্মাণের জন্য কু-নজর পড়ে এই পাহাড়ী জায়গার উপর ।

শুরুতেই স্থানীয়রা প্রতিবাদ ও বাঁধা দিতে থাকেন । তারা নিজ বসতভিটা ছেড়ে দিয়ে কিছুতেই উচ্ছেদ হতে রাজি হয়নি । তাদের দেখিয়েছিল লোভনীয় বিভিন্ন অফার । বলে ছিল উচ্ছেদকৃত পরিবার গুলোকে এক বছরের মধ্যে পাকা ঘর দেওয়া হবে ।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে উচ্চ মুল্যে ক্ষতিপূরণ দেওয়া হবে । প্রকল্পে শ্রমিকের কাজ সহ স্থায়ী চাকরি দেওয়া হবে । এসব লোভনীয় আশ্বাস ও চরম ভয়ভীতি দেখিয়ে নামেমাত্র স্বল্প টাকা হাতে দিয়ে উচ্ছেদ করা হয় প্রায় ২’শত অধিক পরিবারকে ।

এসব পরিবার গুলোকে এক বছরের মধ্যে পাকা ঘর দেওয়ার আশ্বাস দিয়ে নিয়ে যাওয়া হয় কলোনি নামক এক উন্মুক্ত জেল খানায় । তাদেরকে মোট তিনটি কলোনিতে রাখা হয় উচ্ছেদকৃত পরিবার গুলো ।

তার মধ্যে কালারমারছড়া বাজারের পুর্ব পাশে একটি এবং অপর দুইটি কলোনি এসপিএম প্রকল্প লাগোয়া সোনার পাড়ায় । সোনার পাড়ায় দুইটি কলোনির একটিতেই বসবাস করে ২৬ টি পরিবার ।

তিনটি কলোনির মধ্যে কম পরিবার বসবাস করে এই কলোনিতে । এক পরিবারের জন্য দুইটি করে রোম বরাদ্দ দেওয়া হয় । সেখানেও বৈষম্য , কারও পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকা সত্বেও রোম পেয়েছেন ছোট । এই দুইটি রোমে বসবাস করছে পিতা-মাতা , ছেলে-মেয়ে সহ ছেলের বউ বাচ্চারাও ।

দেখে মনে হবে এক নরক যন্ত্রণায় বসবাস করছে তারা । এই ২৬ পরিবারের জন্য টিনের বেড়া দিয়ে নির্মাণ করা হয় মাত্র তিনটি খোলা টয়লেট । ভোরে টয়লেটে যেতে মহিলাসহ ছোট বড় সবাইকে দাড়াতে হয় লাইনে । অনেকে পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েন বলে জানান তারা ।

খোলা পায়খানার দূর গন্ধে অতিষ্ঠে প্রাণ যায় যায় অবস্থা হলেও এসব দেখার কেউ নেই বলে অভিযোগ করেন ভুক্তভোগী লোকজন । এসব কলোনিতে পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় গোসল ও খাবার পানি নিতেও লাইনে দাড়াতে হয় ।

ছোট্ট একটি রোমে ঠাসাঠাসি করে চরম কষ্টে মানবেতর জীবন কাটছে এসপিএম প্রকল্প থেকে উচ্ছেদকৃত পরিবার গুলোর । তাদের কেউ কোন খবর নেয় না বলেও অভিযোগ করেন ।

আবার অনেকে এসব কষ্ট সহ্য করতে না পেরে পরিবার সহ পাশ্ববর্তী চকরিয়া উপজেলায় গিয়ে বসবাস করছেন ।

সরজমিন গিয়ে তাদের সাথে কথা হলে তারা আক্ষেপ করে জানান , দেশের উন্নয়নের জন্য একমাত্র মাথা গোজার ঠাই বসতভিটা পর্যন্ত ছেড়ে দিয়েছি । কিন্তু এখন আমরা নিজ দেশের জন্মভূমিতে রোহিঙ্গার মত হয়ে বসবাস করছি ।

দালাল ছাড়া প্রকল্পে আমাদের কারো চাকরি হচ্ছে না । প্রকল্প এলাকায় আমাদের একমাত্র আয়ের উৎস , বিভিন্ন ক্ষেতের জায়গা এবং ঘর বাড়ীসহ ছেড়ে দিয়ে আমরা কি পাপ করেছি ।

কেন আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি । কলোনিতে তাদের বর্তমান অবস্থা দেখলে মনে হবে নিজ জন্মভূমিতে রোহিঙ্গার মত বসবাস করছে সোনার পাড়া এসপিএম প্রকল্প থেকে উচ্ছেদকৃত পরিবার গুলো ।

এসব কষ্ট গুলো তারা নিরবে সহ্য করে যাচ্ছেন । এবিষয়ে তারা একাদিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনকে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না বলেও জানান ভুক্তভোগীরা ।

তাদের ন্যায্য দাবী নিয়ে প্রতিবাদ করলে মিথ্যা মামলায় জড়ানো সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তারা । ৬ নং ওয়ার্ডের স্থানীয় সাবেক ইউপি সদস্য শরীফুল ইসলাম জানান ,

প্রকল্প থেকে উচ্ছেদকৃত পরিবার গুলোকে নামেমাত্র কিছু ক্ষতিপূরণের টাকা দিয়ে পূণর্বাসন করার আশ্বাসে তাদেরকে ঠাসাঠাসি করে জেল খানা নামক কলোনিতে রাখা হয়েছে ।

যা খুবই নগণ্য এবং অমানবিক । কিন্তু পুণর্বাসন তো দুরের কথা প্রকল্পে তাদের চাকরিও হচ্ছে না । যে কয়েকজনের চাকরি হয়েছে তাও আবার দালালকে ঘুষ দিতে হয়েছে বলেও জানান তিনি ।

অবিলম্বে প্রকল্প থেকে উচ্ছেদকৃত পরিবার গুলোকে পুণর্বাসন এবং তাদের স্থায়ী চাকরি নিশ্চিত করার আহবান জানান । এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন থেকে জানতে চাইলে তিনি বলেন , এসপিএম প্রকল্পে পুনর্বাসন ব্যাপারে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলতে পারবে বলে জানান তিনি ।

প্রকল্পে নিয়োজিত দু’ভাষি নেজাম উদ্দিন জানান , কাজের শুরুতে আমি এখানে ছিলাম না তাই পুনর্বাসনের বিষয়ে তাদের মধ্যে কি কথা ছিল এটিও আমার জানা নেই ।

এদিকে এসপিএম প্রকল্প থেকে উচ্ছেদকৃত পরিবার গুলোকে কবে নাগাদ পুনর্বাসন করা হবে এবিষয়ে কেউ সঠিক ভাবে জানাতে পারছেনা ।

সবাই যার যার মত দায়সারা বক্তব্য দিয়েই এড়িয়ে চলার চেষ্টা করছে ।
এব্যাপারে জানতে স্থানীয় কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান কে ফোন করা হলে তাহার মোবাইল রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ