মহেশখালী প্রতিনিধি:
কৃষি কর্মকর্তার প্রশিক্ষণে ভুল কীটনাশক ব্যবহার করে সর্বশান্ত হয়েছেন মহেশখালীর কৃষক নুরুল ইসলাম।গেলো মৌসুমে পানের বাজার মূল্য থাকায় এই বছরও লাভের আশায় লাগিয়ে ছিল ১৫ শতক জমির উপর পানের বরজ। নিজের সর্বশেষ পূঁজি ও এনজিও থেকে লোন নিয়ে পানের বরজ লাগিয়েছেন তিনি । কিন্তু কৃষি কর্মকর্তাদের ভুলে জীবিকার একমাত্র সম্বল পড়ে গিয়ে দিশেহারা কৃষক নুরুল ইসলাম। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আকরব হাজ্বী পাড়ার বাসিন্দা আকবর আহমদের পুত্র নুরুল ইসলাম (৩৭)। পেশায় একজন কৃষক। তিনি আফজিয়াপাড়ার কৃষক মাঠ পুষ্টি স্কুলের (এএসএফ)। জানা যায়-গত ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পযর্ন্ত তিন দিন ইউনিসেফের উদ্যোগে মহেশখালী উপজেলায় কৃষকের প্রশিক্ষণ পাঠশালায় নতুন পদ্ধতিতে বিষ প্রয়োগের ফলে লাভের পরিবর্তে উল্টো ক্ষতির মুখে পড়েন পান চাষি নুরুল ইসলাম ।
ভুক্তভোগী নুরুল ইসলাম জানান – ইউনিসেফের উদ্যোগে উপজেলা পশু হাসপাতাল হল রুমে কৃষক প্রশিক্ষণ পাঠশালায় নিয়ে যায় তাঁদের। সেখানে মনজুরুল হুদা নামে এক অফিসার প্রশিক্ষণ দেন। পানের বরজের পোকা আসা এবং পঁচা-গালা পড়লে ১০০ গ্রাম চুন, ১০০ গ্রাম তুঁতে, ১০ লিটার পানির মধ্যে মিশিয়ে বিষ তৈরি করে ক্ষেতে দিলে রোগমুক্ত হবে। তখন আমরা প্রশ্ন রাখলে পানের বরজের কোন ক্ষতি হবে কি না? জবাবে-তিনি বলেন কোন ক্ষতি হবে না। তার প্রশিক্ষণ অনুসরণ করে গত (৮ ডিসেম্বর) বিকালে প্রশিক্ষণ কৃত আমার পানের বরজে স্পাই করলে , পর দিন সকালে দেখি পুরো পানের বরজ পুড়ে গেছে, পান গুলো ঝড়ে যাচ্ছে । এখন আমি নিরুপায়। কি করব বুঝে আসে না। এবিষয়ে উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলে তিনি পরিদর্শন আসার আশ্বাস দিয়েছেন। ইউনিসেফ এর ভুল প্রশিক্ষণে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে । তবে বিষয়টি দুর্ঘটনা বলেও কৃষককে শান্তনা দিচ্ছেন ।
ইউনিয়ন কৃষি অফিস মোহাম্মদ কাইছার জানান- বিষয়টা শুনে তাৎক্ষণিক পরিদর্শনে গেয়েছি। পরিতাপের বিষয় নুরুল ইসলাম পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। আসলে একটি প্রশিক্ষণ অনেক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর মাঠে আসে। এখানে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি কৃষক নুরুল ইসলাম বিষ তৈরির পদ্ধতিতে কোন না কোন ভুল-ত্রুটি করেছেন। তাই এই রকম ঘটনা ঘটল। বিষয়’টা আমি কতৃপক্ষ বরাবরই অবগত করেছি । উপজেলার কৃষি কর্মকর্তা নাছিরুল ইসলাম জানান-বিষয়টি আমি শুনেছি । খুবই দুঃখজনক একটি ঘটনা। পানের বরজ থেকে এখন কৃষকের আয় হওয়ার সময় । এই মুহূর্তে কোন ভুল-ত্রুটি জন্য একজন কৃষকের এত বড় ক্ষতি কোন ভাবেই কাম্য নয়। আগামীকাল আমি সরজমিনে পরিদর্শনে যাব। পরবর্তী যেভাবে সম্ভব কৃষকটি পাশে থাকব বলে জানান তিনি ।