আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে পুর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীর কোহেলীয়া নদীর পাড়ে রাতে এক যুবকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে সন্ত্রাসীরা । খুন হওয়া ব্যাক্তী কালারমারছড়ার ইউনিয়নের উত্তর নলবিলার মৃত আব্দুস ছাত্তারের পুত্র মোঃ একরাম (৩০) বলে জানা গেছে । ৩০ জুন (বুধবার) রাত সাড়ে ১০টার সময়
মাতারবাড়ী উত্তর রাজঘাট ওয়াপদা পাড়া এলাকায় গেলে সন্ত্রাসীরা তাকে অতর্কিত ভাবে কুপিয়ে হত্যা করে লাশ কোহেলিয়া নদীর পাড়ে ফেলে চলে যায় হত্যাকারীরা । পরে স্থানীয় এলাকাবাসীরা দেখতে পেলে মাতারবাড়ী পুলিশকে খবর দেয় । মাতারবাড়ী ক্যাম্প মহেশখালী থানায় খবর দিলে মহেশখালীর এএসপি সার্কেল এর নির্দেশে ঘটনাস্থলে একটি পুলিশ টিম এসে লাশ উদ্ধার করে । এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন লাশ দেখে সনাক্ত করেন মৃত ব্যাক্তি কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত আব্দুস ছাত্তারের পুত্র একরাম প্রকাশ একরাম ডাকাত । নিহত একরাম গত বছর কালারমারছড়া স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র‍্যাবের একটি আত্বসমর্পণ অনুষ্ঠানে আত্বসমর্পণ করে জেলে গিয়েছিল । তিনি মাত্র কয়েক মাস আগেই জেল থেকে জামিনে বের হয় । এদিকে নিহত একরামের স্বজনদের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে । একরামের স্বজনদের দাবী তাকে উত্তর নলবিলার নুরল কবির ডাকাতই হত্যা করেছে ।
এর আগে তারা বিভিন্ন সময় নিহত একরাম এবং একই এলাকার ডাকাত নুরল কবিরের সাথে অনেকবার মারামারির ঘটনা ঘটেছে । তারা উভয়ে মারামারির ঘটনায় দু’জনই জেল কেটেছে । একরাম হত্যার ঘটনার রেশ ধরে নুরল কবির কে সন্দেহমুলক হওয়ায় ১ জুলাই সকাল ৮ টার সময় উত্তর নলবিলার একটি বাড়ী থেকে ধরে এনে গণধোলাই দেয় , খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ উত্তর নলবিলা বড়ুয়া বাজার থেকে কবির কে আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয় । আহত নুরল কবিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় । নিহত একরামের মামা কালারমারছড়ার ১নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী খাঁন বলেন , আমার ভাগিনা একরাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আত্মসমর্পণ করে আলোর পথে এসেছিল । কিন্তু স্থানীয় কিছু মানুষের ইন্ধনে চিহ্নিত সন্ত্রাসী কবিরের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হত্যা করে । আমি খুনিদের দ্রুত সময়ে গ্রেফতারের দাবী জানাচ্ছি ।
মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন , ঘটনাটি শুনার পর আমি সহ আমার ইউনিয়ন পরিষদের চৌকিদার নিয়ে উত্তর রাজঘাট ওয়াপদা ঘটনাস্থলে আসি । উপস্থিত এলাকাবাসীর কাছ থেকে পুরো ঘটনা শুনে আমার বোধগম্য হয় । এটা পুরোপুরি পরিকল্পিত হত্যাকান্ড । এ ধরনের ঘটনা সত্যিই নিন্দাজনক । এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের শাস্তি দাবি জানাচ্ছি । মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহেশখালী-কুুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । এছাড়াও হত্যা কান্ডের সাথে কে বা কারা জড়িত তাদের বিরদ্ধে তদন্ত করে আইনের আওয়াতায় আনা হবে বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ