আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের চৌকিদারের বাড়ী থেকে ৩০ বস্তা সরকারী ভিজিডির চাউল উদ্ধার করেছে মহেশখালী উপজেলা প্রসাশন । ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম সিপাহীর পাড়া গ্রামে।
সরজমিন গিয়ে স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা যায় ছোট মহেশখালী ইউনিয়নের চৌকিদার আব্দুস সাত্তার এর ১ম স্ত্রী বিবুলা বেগম স্থানীয় একজন ধাত্রী সেই সূত্রে এলাকার বিভিন্ন জায়গায় কাজ করে । এই সুযোগে তার স্বামীকে ব্যবহার করে গ্রামের সহজ সরল নারীদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, মাতৃত্বকালীন কার্ড করে দেওয়ার নামে টাকা আদায় করে থাকে । তার এই অপকর্ম বাস্তবায়নে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা জড়িত থাকে । বিবুলার নেওয়া অর্থ থেকে সংশ্লিষ্ট জনরা প্রতি কার্ডের পিছনে স্বাক্ষর করতে ১টি অংশ নেয় বলে জানা যায় । ঘটনার দিন ৬ই জুলাই (মঙ্গলবার) ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ থেকে চারটি টমটম গাড়ী যোগে বৃষ্টির সময় চৌকিদার আব্দুস সাত্তার বিপুল পরিমাণ ৩০ কেজি ওজনের ভিজিডি চাউল বাড়ীতে নামায় । এ দৃশ্যটি দেখতে পেয়ে এলাকার লোকজন প্রসাশনকে অবহিত করেন । মঙ্গলবার বিকাল ৪টায় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম আলমগীর ও ছোট মহেশখালী ইউনিয়ন ট্যাগ অফিসার তাপস দত্ত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুুল ইসলামের নেতৃত্বে ১টি টিম চৌকিদার আব্দুস সাত্তারের বাড়ীতে অভিযান পরিচালনা করে । এ সময় ঐ বাড়ীতে তার ১ম স্ত্রী বিবুলা পলাতক ছিল । আব্দুস সাত্তারের বড় মেয়ে পারভীন আক্তারের দেওয়া তথ্য মতে আব্দুস সাত্তারের বাড়ীর ১টি কক্ষে তালা বদ্ধ অবস্থায় ৮০ কেজি ওজনের ৬টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায় । পরে ঐ কক্ষের উপরের শিলিং তল্লাশি করে ১৭টি ভিজিডি চাউলের খালি বস্তা ১টি কাটুনের প্যাকেটে পাওয়া যায় । পাশের বাড়ীর আব্দু জলিলের বসত বাড়ীর খাটের নিচে ৩ বস্তা জৈনক মোস্তাক আহমদের বাড়ী থেকে ৬ বস্তা, সোলতান আহমদের বাড়ীর খাটের নিচ থেকে ৬ বস্তা, পানির ড্রাম থেকে ৩ বস্তা টমটমের গ্যারেজ থেকে ৬ বস্তা জব্দ করে । এ সময় বাড়ীর মালিকগন একেকটি কার্ড প্রদর্শন করলেও প্রকৃত অর্থে কার্ডের সাথে তাদের মালিকানা সঠিক পাওয়া যায় নাই । এদিকে অভিযান চলাকালিন পুলিশের উপস্থিতি টের পেয়ে চৌকিদার আব্দুস সাত্তার ও তার মেয়েরা বাসা থেকে পালিয়ে যায় । উদ্ধার কৃত চাউল উপজেলা প্রসাশনের হেফাজতে রয়েছে । অভিযান কালে এলাকার কয়েকজন নারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে মৌখিকভাবে অভিযোগ করে স্থানীয় চৌকিদার আব্দুস সাত্তারের স্ত্রী বিবুলা ও পারুল মেম্বার ভিজিডি কার্ড দেওয়ার নামে ৫ হাজার টাকা করে উত্তোলন করে । যারা টাকা দিতে অপারগ হয় তাদের নামে নেওয়া কার্ড নিজেদের নিয়ন্ত্রণ রেখে পরিষদ থেকে চাউল উত্তোলন করে চৌকিদারের বাসায় জমা রাখে । চৌকিদারের ২ সন্তান প্রবাসী ৮ কক্ষের নিমার্ণাধীণ দালান বিল্ডিং এর পরও তার ৩ মেয়ে, ভাই, চাচা, ভাইপুসহ পরস্পর একাধিক আত্মীয় স্বজনের নামে ভিজিডি কার্ড লিপিবদ্ধ হয় । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,ইউনিয়ন চেয়ারম্যান ভিজিডি কার্ড ভোগী যাচাই-বাচাই করার পর উপজেলা নির্বাহী অফিসার কার্ডে স্বাক্ষরে করে গ্রাহকের নিকট পৌঁছে দেওয়ার নিয়ম থাকলেও এ ঘটনায় সকল কার্ড আব্দুস সাত্তারের স্ত্রীর নিয়ন্ত্রণে থাকে বলে গ্রাহকরা জানান ।
এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান , আমার পরিষদ থেকে যদি মিথ্যা তথ্য দিয়ে কোন কার্ড দিয়ে চাউল উত্তোলন হয় উক্ত বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
সরকারী চাউল উদ্ধারের বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান , এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে । অপরাধী যেই হউক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।