আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে খাদ্যের অভাবে লোকালয়ে চলে এসেছে বন্যপ্রাণী

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের পাহাড়ী দ্বীপ উপজেলা মহেশখালীতে খাদ্যের অভাবে পেটের ক্ষুধা মিটাতে খাদ্য সংগ্রহে লোকালয়ে চলে গেছে বন্যপ্রাণী ।

মহেশখালীর পাহাড় থেকে ১০/১২টি বন্যপ্রাণী (হনুমান) পেটের ক্ষুধা মিটাতে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সংগ্রহ করার জন্য অতি লোকালয়ে চলে এসেছে ।

এই ক্ষুধার্ত অসহায় বন্যপ্রাণী গুলোকে ঢিল মেরে নির্যাতন না করতে এবং মহেশখালীর পাহাড় থেকে বিলুপ্ত প্রায় এই বন্যপ্রাণী হনুমান গুলোকে হত্যার চেষ্টা না করতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে লোকজনের কাছে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ।

বন্যপ্রাণী হত্যা করা বা হত্যা চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ । হয়তো আপনাদের বাড়ীর কিছু গাছপালার সামান্য নষ্ট হতে পারে । তবুও মানবিক বিবেচনায় এই ক্ষুধার্ত অসহায় প্রাণী গুলোকে কোনরূপ নির্যাতন , হত্যা করা বা হত্যা চেষ্টা থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হচ্ছে বাপা মহেশখালী শাখার পক্ষ থেকে ।

মহেশখালীর পাহাড়ে বন্যপ্রাণীদের তীব্র খাদ্য সংকটের কারনে জীবনের ঝুঁকি নিয়ে লোকালয়ে এসে পেটের ক্ষুধা মিটাতে খাদ্য সংগ্রহ করতে দেখা গেছে একঝাঁক বিলুপ্ত প্রায় (হনুমান) ।

গতকাল ৩ অক্টোবর (সোমবার) সকালে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আকবর হাজী পাড়া মানুষের বসতবাড়ীর গাছে গাছে প্রায় ১০/১২টি হনুমান দেখা যায় । এই হনুমান গুলো দেখে মনে হচ্ছে নিশ্চয় খাবারের সন্ধানে এসে জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র পেটের দায়ে ক্ষুধা নিবারণ করতে খাদ্য সংগ্রহ করছেন ।

এদিকে সম্প্রতি মহেশখালীতে কিছু পাহাড় খেকো তারা প্রতিনিয়ত পাহাড় কেটে মাটি বিক্রি করছে । একই সাথে নিধন করা হচ্ছে পাহাড়ের বন জঙ্গল , ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল । মানবজাতির নৃশংসতা আর অত্যাচারে বনেও থাকতে পারছে না বন্যপ্রাণী গুলো ।

মহেশখালীর পাহাড়ে দেখা দিয়েছে বন্যপ্রাণীদের চরম খাদ্য সংকট । একারনে ঝাঁকে ঝাঁকে বনের বানর ও হনুমান গুলো এখন অতি লোকালয়ে এসে খাদ্য সংগ্রহের চেষ্টা করছেন । এই দৃশ্যটি শুধু কালারমারছড়া নয় , উপজেলার শাপলাপুর , ছোট মহেশখালী , বড় মহেশখালী ও হোয়ানকেও দেখা যাচ্ছে বলে জানা গেছে ।

মহেশখালীর পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে অতিরিক্ত হারে বসতবাড়ি গড়ে উঠছে । এসব বাড়ীর লোকজন পাহাড়ের বন জঙ্গল উজাড় করে বিভিন্ন ক্ষেত খামার তৈরি করছে । এতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ গুলোও ধ্বংস হয়ে যাচ্ছে । যার ফলে পাহাড়ে থাকা বহু প্রজাতির বন্যপ্রাণী এখন আর খাবার পাচ্ছে না ।

আগে বিভিন্ন রকমের বন্যপ্রাণী দেখা গেলেও পাহাড়ে খাদ্য সংকটের কারনে অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে । এখন মহেশখালীর পাহাড়ে রয়েছে বানর , হনুমান , হরিণ ও শিয়াল সহ কিছু অন্যান্য প্রাণী ।

কিন্তু এসব প্রাণী গুলো খাবার খেতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে অতি লোকালয়ে চলে এসেছে । এসব বন্যপ্রাণীদের দেখে ছোট বাচ্ছা সহ অনেকে ভয়ে আতংকিত হচ্ছেন ।

আবার অনেকে এই বন্যপ্রাণী গুলোকে ঢিল মেরে তাড়ানোর চেষ্টা করছেন ।
এ বিষয়ে মহেশখালী উপজেলা বন কর্মকর্তা খাঁন জুলফিকার আলী থেকে জানতে চাইলে তিনি বলেন , পাহাড়ের বন্যপ্রাণী গুলো খাদ্যের অভাবে তারা মুলত লোকালয়ে চলে এসেছে ।

এই বন্যপ্রাণীদের ক্ষতি না করে সাধারণ মানুষকে সচেতন করতে কালারমারছড়া বিট অফিসে দায়িত্বরত বিট কর্মকর্তাদের মাধ্যমে লোকালয়ে চলে আসা এই অসহায় ক্ষুধার্ত বন্যপ্রাণীদের কেউ যেন নির্যাতন , হত্যা বা হত্যা চেষ্টা না করে এজন্য মাইকিং করে জানিয়ে দেয়া হবে ।

তবুও কেউ যদি এই বন্যপ্রাণীদের ক্ষতির চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে । বন্যপ্রাণীদের খাদ্যের ব্যবস্থা করতে মহেশখালীর পাহাড়ের বিভিন্ন অঞ্চলে মহেশখালী বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ফলজী গাছ রোপণ করা হচ্ছে বলেও জানান তিনি । বন্যপ্রাণীদের রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ