আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মরিলেও দু:খ নাই

 

কবিতা, অশ্বিনীকুমার বসুনীয়া :

জীব সত্বার মৃত্যু নিশ্চিত
সেখানে মৃত্যুকে ডর করি কী লাভ?
তাই তো’ আর মৃত্যু ভয় না
যে মৃত্যু থেকে পাবেনা কেউ মাফ।

মৃত্যু হোক, দু:খ নেই
… অনেক দ্যাখেছি
যেমন দ্যাখেছি এ দেশের মুক্তিযুদ্ধ
এখন বেঁচে আছি এটা ঢেড় বেশী।

পৃথিবীতে কোন মহারথী মৃত্যুহীন নহে
অত:এব করোনার গ্রাসকে আর ভয় করে কী হবে?
প্রতিদিন তো’ মরেই বেঁচে আছি
আর শ্বাস-প্রশ্বাস একবার বন্ধ হলে ফিরবো না ভবে।।

আমি নিশ্চিত মৃত্যু হবে আমি সুনিশ্চিত
আমি জানি কেহই নহে এ জগতে চিরঞ্জীব।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ