আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

মঠবাড়িয়ায় দূর্গাপূজা উপলক্ষে বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান উদ্যোগ শাড়ি বিতরণ

 

মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের নয় ওয়ার্ডের পাঁচ শতাধিক দরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণবিতরণ করেছেন বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার। শনিবার দুপুরে বড়মাছুয়ার খেজুরবাড়িয়া শ্রী শ্রী রাধাঁ গোবিন্দ মন্দির মিলনায়তনে দরিদ্রদের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কিরণ কুমার মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, ইউপি সদস্য কাইয়ুম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গোপাল রায়, তাঁতীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, শিক্ষক পঙ্কজ অধিকারী ও বিপুল হালদার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ