আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ভোলায় শিক্ষকদের সাথে সাংসদের মতবিনিময় সভা

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে নিজেদের সবটুকু দিয়ে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনাদের সঠিক দায়িত্ব পালনই জনগনকে সরকারের ইতিবাচক কর্মকান্ডের মেসেজ দিবে।

৫ই মার্চ শনিবার সকালে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচছা ও বিকেলে তজুমুদ্দিন উপজেলার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সুশিক্ষায় শিক্ষিত জাতি তৈরির বিকল্প নেই।

পৃথক অনুষ্ঠানে লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক আনোয়ার মাঝি, সহসভাপতি মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক সেলিম, তথ্য সম্পাদক ইয়াহিয়া,

প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ