মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধিঃ
একটি সুন্দর বাড়ী গড়ার চেয়ে একটি সুস্থ দেহ গড়া অধিক জরুরী কারন, দিন শেষে আপনি দেহের মধ্যেই ঘুমান
প্রতিদিন শরীরচর্চা করব
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ব। সুস্থ দেহ সুস্থ মন
আল্লাহর দান শ্রেষ্ঠ ধন
মাদকমুক্ত সুস্থ সবল জাতি চাই
শরীরচর্চার বিকল্প নেই
এরই ধারাবাহিকতায় (২৩জুন) বুধবার ভোলার লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বহুল প্রতিক্ষিত লালমোহন জিম ক্লাব এর শুভ উদ্বোধন করেন ভোলা-০৩ ( লালমোহন ও তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন অসম্ভবকে সম্ভব করা নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমপি শাওন আরো বলেন দীর্ঘ সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথচলা এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। বাঙালি জাতির জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতোভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা; এই সবকিছুর মূলেই রয়েছে একটি নাম- বাংলাদেশ আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের হাত ধরেই প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়েছে বাঙালি।
ঘোর অমানিশায় নিমজ্জিত কোটি কোটির মানুষকে গনগনে সূর্যের মতো করে জাগিয়ে তুলেছে এই দল। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বাঙালির প্রাণ, স্বাধীনতার প্রাণভোমরা। বাঙালি জাতির প্রবাদ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমে দেশজুড়ে গণমানুষের দলে পরিণত হয় এটি।
তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের মধ্যমণি। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার পথচলা একই সরলরেখায়, তাই কাউকে ছাড়া কারো ইতিহাস রচনা করা সম্ভব না। আর স্বাধীনতার পর আবার বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশকে নতুন করে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও জননেত্রী শেখ হাসিনা।
এখানেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। আধুনিক বাংলাদেশ, আওয়ামী লীগ ও শেখ হাসিনা- একই সূত্রে গাঁথা। ৭২ বছর বয়সের পরিণত এই দলটির হাত ধরে আজ বিশ্বের বুকে বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তৌফিক -ই- লাহী চৌধুরী জেলা প্রশাসক ভোলা , সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার ভোলা , উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল – নোমান, পৌর মেয়র আলহাজ্ব ইমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, ইউপি চেয়ারম্যানগন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলাম প্রমুখ।