মোঃ মুশফিক হাওলাদার , লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা (০ ৩) লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন জাতির পিতার পরিবারের কাছে আমাদের অনেক ঋণ।
( ১৫ আগষ্ট) রবিবার ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
লালমোহন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন ১৯৭৫ সালে ১৫ ই আগষ্টের নির্মম হত্যাকান্ডে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতা ছিল।
তার পাকিস্তানী মনোভাব বাস্তবায়ন করতেই তিনি কতিপয় দূস্কৃতকারী সেনা সদস্যকে দিয়ে জাতির পিতা সহ তার পরিবারকে হত্যা করেছেন।
তিনি আরো বলেছেন , আজ সময় এসেছে যারা ক্ষমতায় থেকে এই খুনীদের পৃষ্ঠপোষকতা করেছে সেই জিয়া ও খালেদার বিচার শুরু করা।
এই সময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মাসুমা বেগম,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।