মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি :
লকডাউনের প্রথমদিন ভোলার লালমোহন কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ সদস্যরা৷ সকাল ৮ টা থেকে লালমোহন সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের টহল৷
জরুরি সেবা ছাড়া কোন ধরনের গাড়ি চলাচল করতে দেখা যায়নি লালমোহনের রোডে৷
এছাড়াও লালমোহন চৌরাস্তা এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের৷
অন্যদিকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল – নোমান , সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ওসি মাকসুদুর রহমান মুরাদ।
নির্বাহী কর্মকর্তা আল – নোমান বলেন লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সদস্যরা৷ সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।