আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ ইং

ভোলার তজুমদ্দিনে বিশেষ অভিযানে পাঁচ জুয়াড়ি আটক

বিশেষ প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিন থানা পুলিশ বিশেষ অভিযানে পাঁচ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চাচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আনন্দ বাজারের পূর্ব পাশে গিয়াস উদ্দিন এর মুদির দোকানে মধ্যে জুঁয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৫৮০/ টাকা ও জুয়ার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মোঃ সোহাগ(২৫), পিতা-নুরুল ইসলাম, মোঃ ইমন(১৯), পিতা আব্বাছ, মোঃ জসিম(৩৭), পিতা আঃ মান্নান, মোঃ আলাউদ্দিন(৪৫), পিতা সামছুল হক, মোঃ আলাউদ্দিন(৪৬), পিতা-মৃত মনোয়ার আলী।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান-(মুরাদ) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চাচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আনন্দ বাজার এলাকা থেকে এসআই রাশেদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের আটক করা হয়। তবে তজুমদ্দিন উপজেলাকে জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ