নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার “আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ” ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের ওপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় জমঈয়ত ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় একটি মানববন্ধন করেন তারা।
মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডঃ আহমাদুল্লাহ ত্রিশালী বলেন, সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদরের পাঘাচং এলাকায় আল-বায়তুল মামুর সালাফী জামে মসজিদ গত ১৪ এপ্রিল উগ্র সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙ্গে দিয়েছে।
মসজিদ নির্মাণের জন্য যে সব নির্মাণ সামগ্রী সেখানে জমা রাখা হয়েছিল, সেগুলো কিছু লুট করে নিয়ে গেছে কিছু পানিতে ফেলে দিয়েছে। সারাদেশে আহলুল হাসিসের সর্ববৃহত সংগঠন বাংলাদেশ জমঈয়তে ধদদধআহলে হাদীস। এই জমঈয়তে আহলে হাদীসের সাথে যুক্ত আছে প্রায় ৪ কোটি আহলুল হাদীস।
সারাদেশে আহলুল হাদীদের মাঝে সাধারণ মুসলীমদের মাঝে শিরক মুক্ত তাওহীদ এবং বেদআত মুক্ত ইবাদতের জন্য তারা দাওয়াতি কাজ করে যায়। তাদের মুল কাজ হলো মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়া। আর এই সঠিক পথে দাওয়াত পেয়েই আমাদের ব্রাহ্মনবাড়িয়ার দীনই ভাইয়েরা উৎসাহিত হয়ে এখানে মসজিদটি তিন বছর আগে নির্মান করেন।
তখন থেকে সেখানে নিয়মিত নামাজ ও জুম্মার নামাজ আদায় করা হয়। কিন্ত কখনও কোন সমস্যা হয় নাই। হঠাৎ করে কতিপয় উগ্রবাদীর উসকানিমূলক বক্তব্যে এই মসজিদটির ওপর হামলা করা হয়। মুসল্লীদের ওপর হামলা করে রক্তাক্ত করা হয়। বাংলাদেশ আজ বৈষম্যবিরোধী একটা অবস্থানে চলছে এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।
তাহলে কেন সহিভাবে নামাজ আদায় করার জন্য নির্মিত মসজিদ ভেঙে দিতে হবে। এই প্রশ্ন রেখে গেলাম। আমি আহবান জানাবো যারা এর সাথে জড়িত আছে তাদের যারা এই দুষ্কৃত কর্ম চালিয়েছে তাদের দ্রুত ব্রাহ্মনবাড়িয়া প্রশাসন যেন আইনের আওতায় আনেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেন। একই সাথে যে নামাজ আদায়ের ব্যবস্থা করেন। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এধরনের ধর্মীয় স্থাপনায় এমন কোন ঘটনা না ঘটে।
এসময় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর মহাসচিব শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং এলাকার “আল বাইতুল মামুর সালাফী জামে মসজিদ” ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।