আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের ধাক্কায় মিম নামে (৫) এক শিশু নিহত হয়েছে। নিহত মিম বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের রাজু সিকদারের মেয়ে।

রবিবার (৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে দশটার দিকে নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মিম সকাল সাড়ে দশটার সময় মা ও দাদির সঙ্গে পার্শ্ববর্তী বাকি মাস্টারের বাড়িতে টিকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মিমকে ধাক্কা দেয়।

এতে মিম গুরুতর আহত হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা ইশরা জাহান বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ