মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী জয়েনউদ্দিন মিনা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম মিনা রাসেল,
সাংগঠনিক সম্পাদক রবিউল খান, দপ্তর সম্পাদক অহিদুল হক উজ্বল ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া।
অনুষ্ঠানে পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আলীম মিয়া কালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট অলোকেশ রায়, পরমেশ্বরদী ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান,
সাধারণ সম্পাদক মো. তমিজউদ্দিন তারা মোল্যা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোলাইমান মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, মো. রাজিবুর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, সাংগঠনিক সম্পাদক মুকিত হায়দার মুবিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ।