মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ‘রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি মানবিক সংগঠন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্রদের জন্য ৬টি নলকূপ স্থাপন করে দিয়েছেন।
উপজেলার ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর সদরে ২টি ও বিলসরাইল গ্রামে ২টি, ময়না ইউনিয়নের খরসূতি গ্রামে একটি, সাতৈর ইউনিয়নে একটি নলকূপ স্থাপন করা হয়েছে।
‘সেফ ড্রিংকিং ওয়াটার টু হেল্পলেস পিপল অফ দ্যা সোসাইটি’ নামের একটি বেসরকারি সংস্থার অর্থায়নে এসব নলকূপ স্থাপন করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) এসব নলকূপ গ্রহীতাদের কাছে হস্তান্তরের সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।