রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার সোমবার সকাল এগারটায় ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে ঢাকা -২০
ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য এ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে
ধামরাই উপজেলা আওয়ামী লীগ।
সংবর্ধনা অনুষ্ঠান ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক এর সভাপতিত্বে।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার।
সোমবার (৫ সেপ্টেম্বর) ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য এ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদকে সংবর্ধনা প্রদান করেন ধামরাই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে প্রিয় নেতাকে সংবর্ধিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন আপনারা আমাকে ভালবাসেন বলেই আজ এতো দূর আসতে পেরেছি, আপনাদের ভালবাসা না থাকলে আমি এতো দূর আসতে পারতাম না।
তিনি বলেন বিগত দিনে সরকার ছিল তারা এই দেশের জন্য কিছু করে নাই। দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ দেশে উন্নয়ন হচ্ছে দেশের মানুষ ভালো আছে, কিন্তু হঠাৎ করেই বিএনপি জামায়াত শিবির আবার মাথা উঁচু করে উঠতে আছে।
তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে অস্বীকার করছে।তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল এর নামে মিথ্যা অপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ এখন আর বিএনপি জামায়াতকে চায় না।
বলেন আগামী বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন তাই সবাইকে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য ধামরাই উপজেলা আওয়ামী লীগ মোহাদ্দেছ হোসেন,
মেয়র ধামরাই পৌরসভা গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা পরিষদ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা পরিষদ এ্যাডভোকেট সোহনা জেসমিন মুক্তা,সাংগঠনিক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান সুয়াপুর ইউনিয়ন পরিষদ সোহরাব হোসেন সোরহাব,
সানোড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, আমতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কফিল উদ্দিন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান,
সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন, মনোয়ার হোসেন, রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজিমুদ্দন,বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক সভাপতির বক্তব্যে বলেন আজ ধামরাই আওয়ামী লীগ ধন্য,
আজ ধামরাইবাসী ধন্য ধামরাইয়ের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ তিনি আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার আজ আমরা ধন্য।
আগামীতে আমাদের নেতা মন্ত্রী হবে এ’প্রত্যাশা করছি।সামনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নেতা যে সঠিক সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব।