আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বেতন ভাতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ কুষ্টিয়া পলিটেকনিকের শিক্ষক শিক্ষিকাদের

 

 

খালিদ সাইফুল, কুষ্টিয়া প্রতিনিধিঃ

 

মহামারী কোভিড-১৯ সংকট চলাকালীন সময়ে বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে
দেশের ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১২০০ খণ্ডকালীন শিক্ষকের।
বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে নানামুখী উন্নয়ন কাজ হাতে নিয়েছে। এ খাতে বাজেট বাড়িয়ে নতুন নতুন কারিগরি প্রতিষ্ঠান নির্মাণসহ শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন আনা হচ্ছে। এত উদ্যোগের পরও জনবল সংকটের কারণে কারিকুলাম চালিয়ে নেওয়ার জন্য শুন্য আসনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের সুপারিশের ভিত্তিতে খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করা হচ্ছে। মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত, ১৭ মার্চ ২০২০ খ্রি. হতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে৷ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন অব্যহত রাখতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা থাকলেও এখনো বেতন দেওয়া হয়নি।

শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানের মৌখিক নির্দেশনায় অত্যন্ত অমানবিকভাবে সকল সরকারি পলিটেকনিক ও টিএসসির খন্ডকালীন শিক্ষকগণের বেতন বন্ধ রয়েছে৷ অথচ একই প্রতিষ্ঠানের রাজস্বভুক্ত সবার বেতন ভাতা চলমান রয়েছে। এমতাবস্থায় টি এস সি ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রায় ১২০০ খন্ডকালীন শিক্ষক খুবই অসহায় জীবন যাপন করছে।

এ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া পলিটেকনিক এর একজন খণ্ডকালীন শিক্ষক জানান, করোনাজনিত কারণে আমাদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিরাও কর্মহীন হয়ে পড়েছে এমন অবস্থায়
গত এপ্রিল মাস থেকে আমাদের বেতন ভাতাদি সব বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ একই প্রতিষ্ঠানে যারা রাজস্ব ভুক্ত শিক্ষক আছেন তাদের বেতন চলমান। যেখানে রাজস্ব খাতে কর্মরত জুনিয়র ইনসট্রাক্টর ১০ গ্রেডে এবং ইনসট্রাক্টর বেতন ৯ম গ্রেডে বেতন প্রদান করা হয়৷ দ্বিতীয় শিফটের জন্য তারা ভাতাও পান! কিন্তু আমরা উভয় শিফট এর জন্য (১ম শিফট ও ২য় শিফট) কাজ করে নামে মাত্র ৭০০০ থেকে ৮০০০ টাকা সম্মানী পেয়ে থাকি, সেটাও আবার মার্চ থেকে বন্ধ রয়েছে৷
যদি এই বিশাল পরিমাণ খন্ডকালীন শিক্ষক রাজস্ব খাতে থাকত তাহলে প্রতি মাসে সরকারের বিশাল পরিমাণ অর্থ ব্যয় করতে হতো! কারিগরি অধিদপ্তরের সদয় দৃষ্টি আমাদের কাম্য। এই মহামারী সময়ে আমাদের বকেয়া বেতনভাতাদি প্রদানে অনুরোধ করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ