আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ

আজাদ বাবু :

রাজধানী ঢাকায় সকাল থেকেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী মানুষ।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

সকালে ৭ টা মিরপুর ১০ ও কালশী বাসস্ট্যান্ডে বিভিন্ন রুটে গণপরিবহন কিছুটা সংকট দেখা গেছে। তবে বেলা ২ টায় সড়কে বাসের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে বৃষ্টির অজুহাতে রিকশাচালকরা বেশি ভাড়া হাকছেন বলে কিছু যাত্রীরা অভিযোগ করেছেন।অনেক এলাকায় যাত্রীদের গণপরিবহনের অপেক্ষায় দোকান ও মার্কেটের নিচে অবস্থান করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হাবিবা আজাদ বলেন, প্রায় আধ ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু বাস আসছে না। রাজধানী, অছিম,নর্দা, বাড্ডাগামী গাড়ির সংকট রয়েছে।অছিম পরিবহনের টিকিট চেকার বলেন, সকালে যাত্রীর চাপ বেশি ছিল।

গাড়ি কম ছিল, অনেকেই সকালে বাস বের করেনি। তবে এখন পর্যাপ্ত বাস আছে।রাজধানী পরিবহনের টিকিট চেকার জাকির বলেন, সকালে বাস কম ছিল। তখন টিকেট নিয়েও অনেকে বাসে উঠতে পারেনি, বাস ভর্তি যাত্রী ছিল। এখন বাস, যাত্রী দুটোই বেশি।

বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমতে দেখা গেছে এবং রাইড শেয়ারিং চালকদের অলস সময় কাটাতে দেখা গেছে।

রাইড শেয়ারিং চালক মেহেদি হাসান তিনি বলেন,বৃষ্টি না হলে এতক্ষণে দুটি রাইড হতো। কিন্তু সকাল থেকে কোনো রাইড পাইনি। যে বৃষ্টি মনে হয় না সারাদিনে যাত্রী পাবো না।

এদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে আট নম্বর বিশেষ বুলেটিনে দুটি সমুদ্রবন্দরসহ বেশ কিছু উপকূলীয় জেলায় সাত নম্বর এবং দুটি সমুদ্রবন্দর ও আরও কিছু এলাকায় ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে আট ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ