আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বিষখালী নদী থেকে মাদক ব্যবসায়ী আটক

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :

বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১ হাজার৩ পিচ ইয়াবাসহ মো. রুস্তুম (৪৩) নামের এক মাদক ব্য ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করেছেন তারা।

এর আগে শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক রুস্তুম পাথরঘাটা পৌর শহরের বড়ইতলা এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হাররু-অর রশীদ জাগো নিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে তল্লাশি করে ১০০৩ পিস ইয়াবা, একটি দেশীয় ত্রিসুল (টেটা) ও ৫শ মিটার ফিসিং নেটসহ সহ তাকে আটক করা হয়। পরে আটক রুস্তুমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ