আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বিদ্রোহীকে চেয়ারম্যান বানাতে অনেক পরিশ্রম ছিল আমার, সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে নৌকা প্রতীকের বিরোধিতা করার ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে গতকাল ধামরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের একটি ইফতার পার্টিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন বক্তব্য প্রদান করেন।

ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিও বক্তব্যে তিনি বলেন- মোহাদ্দেস হোসেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন।

চেয়ারম্যান বানানোর জন্য আমার অনেক সহযোগীতা ও পরিশ্রম ছিল। তাই আল্লাহ তাকে চেয়ারম্যান বানিয়েছেন। আমি বিশ্বাস করি, আমি বলতে চাই, আপনাদের সন্তানই মোহাদ্দেস হোসেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ ধামরাই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান ঢাকা জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করেন ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি মোয়াদ্দেছ হোসেন। এই নির্বাচনে ১৭০ ভোটে পরাজিত হন আওয়ামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান।

তৎকালীন আওয়ামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, এই বক্তব্যটি আমি দেখেছি। এব্যাপারে আমার মন্তব্য হলো তাকে দল থেকে বহিষ্কার করা উচিত।

যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে ওপেন বক্তব্য দেয়। আমি মনে করি তার উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে থাকার কোন অধিকারই নাই। আমি মোট ১৭০ ভোটে পরাজিত হয়েছিলাম।

আর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের কেন্দ্রে আমি ৬০০ ভোটে হেরেছি। আর উনি গর্ব করে এখনও বলেন যে তিনি বিদ্রোহী প্রার্থীকে সহযোগী করেছেন। এই পদে থাকার তার যোগ্যতাই নেই।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক বলেন, আমি বক্তব্যে বলেছি মোহাদ্দেস যখন ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করেছেন তখন আমি সহযোগিতা করেছি।

এব্যাপারে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন, এব্যাপারে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা রয়েছে। আওয়ামী লীগের পদে থেকে যিনি আওয়ামী মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ বা সহযোগিতা করবেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ