আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বিদ্যুৎ সাশ্রয়ী সচেতনতা গড়ে তুলবে স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক :

নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে অনুষ্ঠিত হয়েছে স্টার ভিলেজ ডক্টর্স ফার্মেসী ফাউন্ডেশন এর মাসিক মিটিং ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সাভার পৌরসভার প্রাণকেন্দ্রে দ্য এরাবিয়ান লজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যে স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন বলেন করোনাভাইরাস সচেতনতার ন্যায় বিদ্যুৎ সশ্রয়ী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে স্টার ভিলেজ ডক্টর ফার্মেসী ফাউন্ডেশন কাজ করবে সমগ্র দেশের সকল পল্লী চিকিৎসক সংগঠন ঐক্য জোটের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী সচেতনতা গড়ে তুলবে।

চেয়ারম্যান আরো বলেন সমগ্র বিশ্ব যখন করোনাভাইরাস ভয়ে আতঙ্কিত ছিল পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানীদের কপালে যখন চিন্তার ভাব ছিল বিশ্বের সকল চিকিৎসক যখন বিভ্রান্তিকর পরিস্থিতি পার করছিলেন ঠিক সেই সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা দিকনির্দেশনায়

করোনা ভাইরাস এর ভয় কে তুচ্ছ করে জীবনকে বাজি রেখে দেশ ও সমাজে মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও করোনা ভাইরাস সচেতনতা করেছে স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার ভিলেজ ডক্টর্স ফার্মেসী ফাউন্ডেশনের মহাসচিব মোঃ খলিলুর রহমান, সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন,রাজাশন পল্লী চিকিৎসকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম, সম্মানিত মহাসচিব শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান,

ভাইস-চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ কুদ্দুস আলী, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম হিরু, কোষাধ্যক্ষ মোঃ দিদারুল আলম, প্রচার সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, সদস্য নয়নসহ সকল নেতাকর্মী ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ