আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ ইং

বিদ্যুৎতায়িত হয়ে লালমোহনে যুবকের মৃত্যু

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে বিদ্যুৎতায়িত হয়ে মোঃ ফারুক (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।১৮ জুলাই বিকাল ৪ ঘটিকায় উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ ফারুক কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের বছর উদ্দিন বাড়ির মৃত মজিবল হকের ছেলে।

তার দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।স্থানীয় সূত্রে জানাযায় অনেক দিন যাবত স্থানীয় পল্লী বিদ্যুৎতের লাইন শ্রমিক হিসাবে কাজ করেন তিনি ।

রবিবার বিকেলে ডাওরী হাটের দক্ষিণ পাশে পল্লী বিদ্যুৎতের খুঁটিতে উঠে লাইন মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎতায়িত হয় সে।

এসময় তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ