আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) উপজেলার বাস্তা বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই মার্কেটের ডক্টর হোপ পাইভেট লিমিটেড এ ফ্রি ক্যাম্পের আয়োজন করেন।

ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাইনী, চক্ষু,শিশু, মেডিসিন, ডায়াবেটিস ও নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে প্রায় শতাধিক রোগী দেখেন। এসময় রোগীদের সব ধরনের পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়।

ফ্রি ক্যাম্পে অন্যান্য ডাক্তারদের মধ্যে রোগী দেখেন নবজাতক-শিশু চিকিৎসক ও ডক্টরস হোপ প্রাইভেট লিমিটেডের পরিচালক ডা. মোঃ রাকিবুল হাসান,

গাইনী ও ল্যাপারস্কোপিক সার্জন প্রফেসর ডা.কামরুন নেছা, বন্ধাত্ব-গাইনী-স্ত্রী রোগ চিকিৎসক ডা.ফাহিমা আক্তার চাঁদনী, ডা.মোঃ আবু রায়হান সিদ্দিকী, ডা. সানজিদা মাহমুদ, ডা.হোসাইন মোঃ ফারুকী, ডা.মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ