আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বিজয়ের মাসে সাভারে শহীদ মিনারে জুতাসহ ফটোসেশান প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক :

বিজয়ের মাসে আসন্ন ইউপি নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে গোটা সাভারে। ইউপি সদস্যরা মনোনয়ন সংগ্রহ করে দিচ্ছেন জমা। আর বিজয়ের মাসেই মনোনয়ন জমা দিয়ে শহীদ মিনারে জুতা নিয়ে ওঠে ফটোসেশান করলেন ইউপি সদস্য প্রার্থী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে সাভারের অধরচন্দ্র স্কুলে মনোনয়ন জমা দিয়ে জুতাসহ শহীদ মিনারে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশান করেন সদস্য প্রার্থী চাঁন বাদশা।

তিনি সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। এঘটনায় সমালোচনার ঝড় উঠেছে পুরো ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা যায়, ভাকুর্তার ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী চাঁন বাদশা। তিনি বিকেলে মনোনয়ন জমা দিয়েই উল্লাসে ফেটে পড়েন। নেতাকর্মীদের নিয়ে মত্ত হন ফটোসেশানে।

বিভিন্ন স্থানে ফটোসেশান করার পর চলে যান অধরচন্দ্র স্কুলের শহীদ মিনারে। বিজয়ের মাসেই শহীদ মিনারে জুতাসহ উঠে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশান করেন। এতে করে সমালোচনা শুরু হয় উপজেলা জেলা জুড়ে।

এব্যাপারে অভিযুক্ত চাঁন বাদশা বলেন, আসলে জুতা নিয়ে ওঠা আমার ঠিক হয় নি। এব্যাপারে আমি দুঃখিত। স্যরি ভাই স্যরি। পরে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য উৎকোচেরও প্রস্তাব দেন।

এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ হামিদ মঞ্জু বলেন, এটা শহীদ মিনারকে অবমাননা। এটা আমি একক পরিশ্রমে প্রতিষ্ঠা করেছি। আমার সাথে অনেকই ছিল। শহীদ মিনারে জুতাসহ উঠে ছবি তোলা সত্যিই হৃদয় বিদারক। আমার অনেক খারাপ লেগেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ