ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেন :
বিজয়নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সভার পরপরই দুই বিজিবি সদস্যকে কুপিয়ে মারাত্মক জঘম করেছেন দুর্বৃত্তরা। ভয়ে গ্রাম ছাড়ছেন এলাকার নারী-পুরুষ ||
গত বুধবার গভীররাতে ইউনিয়নের কাশিনগর নামক গ্রামে স্থানীয় জুয়ারি মানিকের আস্তায় বিজিবি সদস্যদেরকে এলোপাতাড়ি পিটুনীদিয়ে কুপিয়ে মারাত্মক জঘম করেছেন মানিক বাহিনীর
দুর্বৃত্তরা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার সিঙ্গারবিলের কাশিনগর গ্রামে ও সিঙ্গারবিল বাজারের আশেপাশে প্রতি ঘরে ঘরেই রয়েছেন রান দা, পুইচ বল্লমসহ সাংঘর্ষিককাজে ব্যবহ্নত নানান অস্ত্রাধী।
আধিপত্য দখলে প্রতিপক্ষের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় এসব অস্ত্রাধী প্রতিনিয়তই ব্যবহার করছেন জুয়ারি মানিক গ্রুপের এইচক্রটি। আর অর্থের বিনিময়ে প্রশাসনের দুস্কৃতিকারী কিছু কর্মকর্তার রয়েছে এই চক্রটির সাথে সরাসরি যোগসাজশ। এই এলাকায় এইচক্রটির কারণে সাধারণ নীরঅপরাধ লোকজন হচ্ছেন নির্যাতনের শিকার।
মসজিদে মসজিদে নীরিহ মানুষ দোয়া কামনা করছেন এসব অত্যাচার থেকে রক্ষাপেতে। মানিক বাহিনীর এইচক্রটির সংঘর্ষে প্রতিনিয়তই এই ইউনিয়নের সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।
স্থানীয়রা আরো জানান, এইচক্রের মুলহোতা জুয়ারি মানিকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধের তালিকায় খুন,চুরি,ডাকাতি, মাদক,ছিনতাই সহ জুয়া-নারী ও মদের আসরের ক্যাসেনো কার্যক্রম চালানোসহ নানান অভিযোগে প্রায় ১৩ টিরও বেশি মামলা রয়েছেন থানায় ও আদালতে।
এসব মামলার কোনপ্রকার কার্যকরিতা না থাকায় বারবারই জামিনে বেড়িয়ে আবার এসব অপকর্ম চালান মানিক বাহিনীর সদস্যরা।
স্থানীয়রা বলেন, বারবার জামিনে বেড়িয়ে সিঙ্গারবিল ইউনিয়নের ভুয়া চেয়ারম্যান পরিচয়সহ নানান পরিচয়ে রাষ্ট্র বিরোধী কার্যলাপ পরিচালনা করছেন এই জুয়ারি মানিক। তার সাথে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশাল চক্র।
স্থানীয়রা আরো বলেন, জুয়ারি মানিকের হাতদিয়ে প্রশাসনের হাতে যায়, এই এলাকার মাদক সাম্যরাজ্যের অর্থ। তার সাথে স্থানীয় র্যাব,পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও রয়েছে সরাসরি যোগসাজশ।
মানিক বাহিনীর সাথে জড়িত প্রশাসনের কর্মকর্তাদেরও বিচার দাবী করে স্থানীয়রা আরো বলেন, এই জুয়ারি মানিকের কারণে আজ আমাদের গোটা এলাকায় অশান্তি। নীরঅপরাধ লোকজনদের ধরে নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এলাকার সচেতন মহল মনে করেন, এসব মাদক সন্ত্রাস নির্মূলে ও বাড়িবাড়ি রক্ষিত অস্ত্রাধী উদ্বারে প্রশাসনের কোন কার্যকরি ভুমিকা না থাকায় এই কাশিনগর এলাকায় প্রতিনিয়তই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হচ্ছেন।
স্থানীয়রা শতভাগ নিশ্চিত করে সাংবাদিকদের জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফারও এই মাদকচক্রটি ও বিএনপি, জামাত-শিবীরের এই জুয়ারি মানিক বাহিনীর সাথে যোগসাজশ রয়েছেন। নানামুখী দলের লোকদের সমন্বয়ে এই কাশিনগরে গড়ে উঠেছে বিশাল চোরাকারবারী এই জুয়ারি মানিক বাহিনীর স্যান্ডিকেট। স্যান্ডিকেট প্রধান জুয়ারি মানিক মিয়া।
সবশেষ গত বুধবার গভীররাতে ইউনিয়নের কাশিনগর এলাকায় জুয়ারি মানিকের আস্তানায় মাদক উদ্বারে অভিযানে যান বিজিবির সদস্যরা। এ সময় জুয়ারি মানিকের নির্দেশনায় বিজিবি সদস্যদের এলোপাতাড়ি পিটিয়ে রান দা দিয়ে কুপিয়ে মারাত্মক জঘম করেছেন। গুরুতর আহত বিজিবির দুই কর্মকর্তার অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় বেশকয়েকজনকে আটক করেছেন বিজিবি। এসব ঘটনায় সাঁড়াশি অভিযানে জিয়ারি মানিকের আস্তানা থেকে প্রায় অর্ধশত রান দা, পুইচ, বল্লম, ছুড়ি, চাকুসহ দেশীয় অস্ত্রাধী উদ্বার করেন বিজিবি।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু মেম্বার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিজিবি সিমান্ত জরুরী আইন ঘোষণা করে সাঁড়াশি অভিযানে নেমেছেন। বিজিবি সাথে কোন কথা বলতে সুযোগ পাচ্ছি না।
তবে এসব বিষয়ে পরবর্তীতে প্রেসব্রিফিংকরে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানান সিঙ্গারবিল বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা।
এর আগে গত বুধবার বিজয়নগর উপজেলা প্রাঙ্গনে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক করেন স্থানীয় বিজয়নগর উপজেলা প্রশাসন। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবের অধিনায়ক, বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা বাহিনী উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরি পদক্ষেপ গ্রহনের কথা জানান। প্রশাসনের উর্ধ্বতণ কর্মকর্তাদের আগমনের পর এই উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা উপজেলাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।