আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিএনপি পরিচ্ছন্ন রাজনৈতিক দল, অন্যায়ের সমর্থন করে না – মেজর হাফিজ

মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-০৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ করবে তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এই দল কখনো কোনো অন্যায়ের সমর্থন করে না।

বুধবার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর লঞ্চ ঘাটে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, মনে রাখবেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কবে নির্বাচন হবে তাও নিশ্চিত না। তাই সবাইকে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া জান্টুসহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ