জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
দিন দিন সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে হাজারো প্রাণ,পটুয়াখালী মহাসড়কে যমুনা লাইন নামের। একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের ২ যাত্রী নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বায়জীদ (১৪) ও সেলিম তালুকদার (৪৭)। নিহত বায়দিজ নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুছ আলীর ছেলে। বায়জীদ ও সেলিম দুইজন একই এলাকার তানজের তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি ৫ জন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলো।
এ সময় ঘুটবাছা এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) ইজিবাইকটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করে। বাকী তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।