আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে মোবাইল কোটে জরিমানা আদায়

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের অভিযানের সোমবার সকালে মোবাইল কোটে ২২ মামলায় ৩ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি ও বালিয়াকান্দি বাজার অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি না মানায় ২২টি মামলায় ৩৯শত টাকা মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিায়া সুলতানা। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, সরকার ঘোষিত আদেশ যদি এই উপজেলাতে কোন ব্যাক্তি অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন,জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয় |

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ