আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ 

জাকির হোসেন (রাজবাড়ি) বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ির বালিয়াকান্দিতে মুসলমানদের প্রিয় নবী হযরত মুহম্মদ ( সাঃ) কে নিয়ে ভারতের নুপুর শর্মা ও নবীন জিন্দালের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার( ১৪ জুন ) বেলা ১১ টার দিকে উপজেলার সর্বস্তরের ওলামা ও তৌহিদী জনতার আয়োজনে বালিয়াকান্দি সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে থেকে বিক্ষোভ।

মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে জমায়েত হয়ে প্রতিবাদ সমাবেশে মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন।

বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, মুফতি ইলিয়াস হোসাইন, মুফতি মফিজুর রহমান, মাওলানা মনিরে আজম মুন্নু,আবু রায়হান মাহমদী, মুফতি সামসুদ্দিন হাব্বানী, হাফেজ মাওলানা মাহাদী হাসান, জাহাঙ্গীর হোসেন প্রমূখ ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগদিতে ছাত্র ও বন্ধু সমাজ কল্যান ফাউন্ডেশন , আমতলা বাজার তৌহিদী জনতার পক্ষে আরিফ চৌধুরী, রাসেল শেখ আলিমুজামানসহ বিভিন্ন ইসলামী সংগঠন ব্যানার ও প্লেকার্ড নিয়ে সমবেত হন।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের প্রিয় নবী রাসুল সাঃ কে নিয়ে কটুক্তিকারী নুপুর শর্মা ও নবীন জিন্দাল মুসলমানদের কলিজায় আঘাত করেছে আমরা এর তিব্র নিন্দা জানায়।

আমারা এই কটুক্তিকারীদেে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ওলামা, তৌহিদী জনতা ও ধর্মপ্রান মুসলমানেরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ