জাকির হোসেন ( রাজবাড়ী) বালিয়াকান্দি প্রতিনিধি:
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমি ও গৃহ হস্তান্তর প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশের অংশ হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২২০ টি পরিবারের মধ্যে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে ।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ অনুষ্ঠানের উদ্বোধন করে এ পর্যায়ে সারা দেশে ২৬ হাজার ২ শত ২৯ টি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার ( ২১ জুলাই ) সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব গোলাম রহমান মিঞা,
রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক। জয়ন্তাী রুপা রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, একে এম ফরিদ হোসেন বাবু, বাদশা আলমগগীর, আহম্মদ আলী মাষ্টার, কল্লল বসুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সূধীজন ও সুবিধাভোগী পরিবারবৃন্দ উপস্থিত ছিলেন।